রবিবার, মে ৩, ২০ ২৬
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি::
৩ অক্টোবর ২০ ২২
৯:০ ৭ অপরাহ্ণ

দাউদকান্দিতে ড.খন্দকার মোশাররফ হোসেনের ৭৭তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

কুমিল্লার দাউদকান্দিতে কিংবদন্তি বর্ষীয়াণ রাজনীতিক,বীর মুক্তিযোদ্ধা,বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী ড.খন্দকার মোশাররফ হোসেনের ৭৭তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পৌর শ্রমিক দলের আয়োজনে বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের দাউদকান্দিস্থ পৌর বাসভবনে গত রোববার এই দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


এতে প্রধান অতিথি ছিলেন দাউকান্দি পৌর বিএনপি'র সভাপতি নূর মোহাম্মদ সেলিম সরকার। বিশেষ অতিথি ছিলেন মেঘনা উপজেলা বিএনপির আহবায়ক মো.রমিজউদ্দিন লন্ডনী,পৌর বিএনপির সহ-সভাপতি মোস্তাক মিয়া কাউন্সিলর,সাংগঠনিক সম্পাদক কাউসার আলম সরকার ও বিএনপি নেতা মোহাম্মদ মুসা প্রমুখ।দোয়া মাহফিলের আগে প্রধান অতিথি নূর মোহাম্মদ সেলিম সরকার বিশেষ অতিথিদের নিয়ে জন্মদিনের কেক কাটেন।

আয়োজিত দোয়া মাহফিলে দেশবরেণ্য সিনিয়র রাজনীতিক ড.খন্দকার মোশাররফ হোসেনের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পরে বক্তাগণ ড.মোশাররফ হোসেনের বর্ণাঢ্য কর্মময় জীবনের ওপর আলোচনা করেন। দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর শ্রমিক দলের সভাপতি মো. হোসেন মিয়া। সঞ্চালনা করেছেন দাউদকান্দি পৌর বিএনপির সহ-সভাপতি ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো.সালাউদ্দিন সরকার।দাউদকান্দি পৌর বিএনপি ও পৌর শ্রমিক দলের অসংখ্য নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ