১:০ ৭ পূর্বাহ্ণ
সাবেক ছাত্রনেতা জুবের আহমদের করোনা রিপোর্ট পজেটিভ, সাংবাদিক সহোদর কোয়ারেন্টাইনে
জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকে'র সাংগঠনিক সম্পাদক ও বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউকে'র প্রচার ও প্রকশনা সম্পাদক জুবের আহমদ এর করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। নমুনা দেয়ার ১৫ দিন পর গতকাল মঙ্গলবার তাঁর এ রিপোর্ট আসে।
তবে জুবের আহমদ জানিয়েছেন, তিনি পুরোপুরি সুস্থ রয়েছেন। তাঁর শরীরে বিন্দুমাত্র করোনার কোন উপসর্গ নেই।
তিনি আরও জানান, প্রথমে বিমান ভ্রমণে কভিড-১৯ করোনা নেগেটিভ বাধ্যতামূলক ছিল। এজন্য তিনি বাধ্য হয়ে গত ১৫ জুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবারের সবার নমুনা প্রদান করেন। গতকাল স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জানানো হয়েছে, পরিবারের অপর সদস্যদের রেজাল্ট নেগেটিভ হলেও আমার পজেটিভ এসেছে। এরপর থেকেই আমরা দাসউরার নয়াবাড়িতে স্বাস্থ্যবিধি মেনে অবস্থান করছি। জুবের আহমদ আশাবাদী আগামী দু'একদিনের মধ্যে তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ আসবে। তিনি সকলের দোয়া প্রত্যাশী।
এদিকে, বড় ভাই জুবের আহমদের রিপোর্ট করোনা পজেটিভ আসায় স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা পত্রিকার সম্পাদক ও দৈনিক সিলেটের ডাক এর স্টাফ রিপোর্টার বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক ছাদেক আহমদ আজাদ। তিনিও পুরোপুরি সুস্থ রয়েছেন এবং বাসা থেকে যতটুকু সম্ভব গণমাধ্যমে ভুমিকা রাখছেন।
অপরদিকে, বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্র সংসদ '৯৫ এর ক্রীড়া সম্পাদক, সামাজিক ও রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত যুক্তরাজ্য প্রবাসী জুবের আহমদের করোনার খবরে গতকাল থেকে বিভিন্ন মাধ্যমে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, বিয়ানীবাজার প্রেসক্লাব, বিয়ানীবাজার রিপোর্টার্স ইউনিটি ও বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দসহ যারা তার পরিবারের খোজখবর নিয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাংবাদিক ছাদেক আহমদ আজাদ।
বৈশ্বিক করোনাভাইরাসে জীবন বিপন্ন হলেও মানবতার জয় হয়েছে এবং হচ্ছে। এতে আবারও প্রমাণিত হয়েছে 'মানুষ মানুষের জন্য।'
উল্লেখ্য, গত রমজান মাসে আর্থিক সহায়তা নিয়ে উপজেলার প্রত্যেক ইউনিয়ন ও পৌরসভার করোনাদুর্গত মানুষের পাশে ছিলেন জুবের আহমদ। বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউকে'র পক্ষ থেকে তিনি এ সহায়তা কার্যক্রম পরিচালনা করেন।