৫:৩৩ অপরাহ্ণ
ধলাই নদীর লিজ ব'হির্ভূত এলাকা থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে মান'বব'ন্ধন
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীর দক্ষিণ ঢালারপাড়, মোস্তফানগর ও ঢালারপাড় এলাকার লিজ বহি'র্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মান'বব'ন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। রোববার (১৭ মে) ধলাই নদীর তীরে এলাকাবাসীর উদ্যোগে এ মানব'ব'ন্ধন ও প্রতি'বাদ সভা অনুষ্ঠিত হয়।
মান'বব'ন্ধনে বক্তারা অভি'যোগ করে বলেন, অতীতে অবৈধ বালু উত্তোলনের কারণে এলাকার স্কুল, মাদ্রাসা, কবরস্থান, সরকারি সড়ক ও রেকর্ডভুক্ত ফসলি জমি ক্ষতি'গ্রস্ত হয়েছে। এছাড়া শতাধিক মানুষের বসতভিটা হুম'কির মুখে পড়েছে। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, চলতি বছরও একইভাবে বালু উত্তোলন করা হলে পুরো এলাকা ভয়া'বহ ক্ষ'তির সম্মুখীন হবে। বক্তারা আরও বলেন, ইতোমধ্যে কয়েকটি রাস্তা, কবরস্থান ও ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই লিজ বহির্ভূত এলাকায় কোনোভাবেই বালু উত্তোলনের সুযোগ না দিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।
উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য হযরত আলীর সঞ্চালনায় মানববন্ধনে স্বাগত বক্তব্য দেন দক্ষিণ ঢালারপাড় মোস্তফানগর নূরে মদিনা সুন্নি দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি আব্দুস সালাম আজাদ। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নানু মিয়া মেম্বার, জসীম উদ্দিন জসু, আব্দুস সামাদ মেম্বার, কাজল মিয়া, মুফতী হোসাইন আহমেদ তাহেরি, মুফতী আনোয়ার শাহ কোম্পানীগঞ্জী, পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম ও আমিনুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন হুমায়ুন কবির, গনি মিয়া, রহমত আলী, হাসান মিয়া, সাদেক মিয়া, রুবেল মিয়া, রুপ মিয়া, সাদু মিয়া, হেলাল মিয়া, শহীদ মিয়া, শরীফ মিয়া, আবু কাশেম, গোলাম হোসেন, আলামিন সরকার, সুজন চৌধুরী, মেলন মিয়া, হান্নান মিয়া, মানিক মিয়া, নাজির সরকার, বাচ্চু মিয়া, মোজাহিদ মিয়া, মাসুক আহমেদ, সফর মিয়া, উবাইদুল ইসলাম, নুর ইসলাম, শাহ আলম, এনামুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।