মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০ ২৬
বিজ্ঞপ্তি
২৮ জুন ২০ ২১
১২:১১ পূর্বাহ্ণ

সিলেট কিডনি ফাউন্ডেশন কে ২২ লক্ষ টাকা মূল্যের ডায়ালাইসিস মেশিন হস্তান্তর

রোটারি ইন্টারন্যাশনাল থেকে প্রাপ্ত ৮২ হাজার ডলার অর্থাৎ প্রায় ৭০ লক্ষ টাকার গ্লোবাল গ্রান্ট অনুমোদনের আলোকে, জালালাবাদ রোটারি ক্লাবের পক্ষে রবিবার সকালে সিলেট কিডনি ফাউন্ডেশন কে প্রায় ২২ লক্ষ টাকা মূল্যের ২ টি ডায়ালাইসিস মেশিন প্রদান করা হয়।

ডায়ালাইসিস মেশিন প্রদান শেষে কিডনি ফাউন্ডেশন হাসপাতালের কনফারেন্স হলে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন লটারি ৩২৮২ এর আইপিডিজি, মদনমোহন কলেজের প্রাক্তন অধ্যক্ষ লে: কর্নেল(অব.) এম আতাউর রহমান পীর, সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতালের পরিচালক ডা. কাজী মুশফিক আহমদ, ট্রেজারার জুবায়ের আহমদ চৌধুরী, ট্রাস্টি বোর্ড এবং কার্যকরী কমিটির সদস্য মোস্তফা জামান চৌধুরী বাহার, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের পাবলিসিটি সেক্রেটারি রোটা: আবু তালেব মুরাদ,জালালাবাদ রোটারী ক্লাবের পিপি রোটাঃ মোঃ মোস্তফা কামাল,পিপি রোটা: মাসুদ আহমদ চৌধুরী, ইনকামিং প্রেসিডেন্ট রোটাঃ আলী আশরাফ চৌধুরী খালেদ, চাইল্ড পেডিয়াট্রিক বিশেষজ্ঞ ডা.এম এ মজিদ, সিলেট কসমোপলিটন রোটারী ক্লাবের আইপিডিজি রোটা: মামুনুর রশীদ, রোটারি সিলেট ইস্ট এর পিপি এবং প্রজেক্ট বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান রোটাঃ মিজানুর রহমান, সিলেট কসমোপলিটনের পিপি রোটাঃ শাহেদ হোসেন,রোটারি সিলেট ওরেঞ্জ সিটির পিপি রোটাঃএকেএম শামসুল হক দীপু এবং সিলেট কিডনি ফাউন্ডেশন এর কো-অডিনেটর ফরিদা নাসরিন। বক্তারা বলেন একজন রোগীর কিডনি বিকল হলে রোগীর জন্য ডায়ালাইসিস করানো অত্যন্ত জরুরী বিষয়।

তারা বলেন কিডনি যখন বিকল হয় বা রক্ত পরিশুদ্ধ করার ক্ষমতা হারায় অথবা ক্ষমতা কমে যায়, তখন রক্ত পরিশুদ্ধের জন্য ডায়ালাইসিস করতে হয়। বক্তারা বলেন যেহেতু দিন দিন যে হারে কিডনি রোগী বৃদ্ধি পাচ্ছে সেই সময়টাতে জালালাবাদ রোটারী ক্লাবের এই মহতী উদ্যোগ প্রশংসার দাবি রাখে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জালালাবাদ ক্লাবের রোটাঃ ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম চৌধুরী এবং সিলেট কিডনি ফাউন্ডেশন এর চিকিৎসক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এখানে উল্লেখ্য সিলেট চট্টগ্রাম কুমিল্লা এবং ফেনীর নয়টি ক্লাব এই গ্লোবাল গ্রান্ট এ আর্থিক সহযোগিতা প্রদান করেন। ক্যাপশন: জালালাবাদ রোটারি ক্লাবের পক্ষে সিলেট কিডনি ফাউন্ডেশন কে ডায়ালাইসিস মেশিন হস্তান্তর।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ