শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০ ২৬
ডেস্ক রিপোর্ট::
৩ ডিসেম্বর ২০ ২৪
৫:৩০ অপরাহ্ণ

পীরের গাঁও হারিছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংস্কার কাজ সম্পন্ন: শ্রেণী কক্ষে সৌন্দর্য বৃদ্ধি

সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের পীরের গাঁও হারিছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। যার ফলে বিদ্যালয়ের সৌন্দর্য বৃদ্ধিসহ শিক্ষার্থীদের লেখাপড়ার সুযোগ সুবিধা হয়েছে। ১৯৭৭ সালে প্রতিষ্টিত এ বিদ্যলয়ে জরাজীর্ন ভবনে শ্রেণী কার্যক্রম পরিচালিত হতো।

১৯১৭-১৯১৮ অর্থবছরে নতুন ভবন নির্মান হলে শিক্ষার্থীদের লেখাপড়ার সুযোগ বাড়ে।তবে জড়াজির্ণ ভবনে শ্রেণী কার্যক্রম চালানো কঠিন হয়ে পড়ে। সুরমা নদীর পানি বাড়লে ও একটু বন্যা হলে বিদ্যালযে পানি ডুকে পড়ে। জিলকার হাওরের দক্ষিন পাশে এ বিদ্যালয়টির অবস্থান থাকায় প্রায়ই বিদ্যালয়ে পানি উটে।

যার ফলেবর্ষাকালে শ্রেণী কার্যক্রম চালাতে ওবিদ্যালয়ের রাস্তা নাথকায় শিক্ষক ওশিক্ষার্থীরা অনেক দূর্ভোগ পেতে হয়।


বিদ্যালয়ের পাশাপাশি গ্রাম ভিত্তিক স্কুল একাডেমী ও মাদ্রাসা থাকায় দিনে দিনে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংখ্যা কমতেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্তাবধানে ২০২৩-২০২৪ অর্থবছরে ২ লক্ষ টাকার মাইনর মেরামতের প্রজেক্ট আসে।

ব্যাট কর্তনসহ প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা ব্যায়ে অর্থাৎ প্রাককলন অনুসারে বিদ্যালয়ের সংস্কার কাজ,শ্রেণীকক্ষ সৌন্দর্যকরন, মেঝ আর সিসি ঢালাই প্রাক প্রাথমিক শ্রেণী কক্ষ সৌন্দর্য বৃদ্ধি, দরজা- জানালা মেরামত , পুরাতন ভবন প্লাস্টার ও আর্টসহ সংস্কার, ডেক্সও ব্রেঞ্চ রংকরাসহ বিভন্ন পর্যায়ের সংস্কার কাজ করা হয়। যার ফলে এলাকার শিক্ষার্থীদের লেখা পড়ার সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে।

পীরের গাও হারিছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোকশানা বেগম জানান, বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়ার সুয়োগ সুবিধার কথা চিন্তা করে খুব কষ্ট করে এ সংস্কার কাজ সম্পন্ন করতে হয়েছে। নিজ প্রচেষ্টায় লোন তুলে ও নিজে টাকা খরচ করে সংস্কার কাজ সম্পন্ন করেছি, কিন্তু এখনও টাকা হাতে পাননি। তবে উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি অনুমোদন হলে নিজ হাতে এ টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বিল পাওয়ার আগে আমি নিজ প্রচেষ্টায় স্কুল ও শিক্ষার্থী দের কথা চিন্তা করে এ সংস্কার কাজ সম্পন্ন করি।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ