১১:৪০ অপরাহ্ণ
দক্ষিণ সুরমায় নর্থ ইষ্ট হাসপাতালের ত্রাণ বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান
দক্ষিণ সুরমায় নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। সোমবার দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ও বদিকোনার আশ্রয় কেন্দ্রগুলোতে ত্রাণ বিতরণ করেন নর্থ ইষ্ট মেডিকেল প্রাইভেট লিমিটেড এর চেয়ারম্যান ডাঃ মোহাম্মদ আফজাল মিয়া এবং ব্যবস্থাপনা পরিচালক ও কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী। একই সময় আশ্রয়কেন্দ্রে চিকিৎসা সেবা প্রদান করেন হাসপাতালের চিকিৎসকবৃন্দ।
এই ত্রাণ বিতরণ এবং চিকিৎসা সেবা চলমান থাকবে এবং সিলেটের বিভিন্ন দুর্গত এলাকায় বানবাসি মানুষদের মধ্যে নর্থ ইষ্ট হাসপাতালের সেবা কার্যক্রম চালিয়ে যাওয়া হবে। ত্রাণ বিতরণকালে ব্যবস্থাপনা পরিচালক ও কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী বলেন, কঠিন এই দুঃসময়ে অসহায় মানুষদের সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব।
সিলেটের সর্বস্তরের মানুষ বানবাসি মানুষদের সহযোগিতায় এগিয়ে আসলে আমরা এই দুর্যোগ হয়তো কাটিয়ে উঠতে পারবো। নর্থ ইষ্ট হাসপাতাল অতীতের মত যেকোন দুর্যোগে মানবিক কার্য্যক্রম চালিয়ে যাবে বলে জানান তিনি। বিজ্ঞপ্তি