মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০ ২৬
বিজ্ঞপ্তি
১৬ আগস্ট ২০ ২১
২:০ ২ পূর্বাহ্ণ

জাতীয় শোক দিবসে ঝরনা তরুণ সংঘের মিলাদ ও দোয়া

স্বাধীনতার মহান স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঝরনা তরুণ সংঘের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ আগস্ট) বাদ মাগরিব ঝরনা তরুণ সংঘের কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শোক দিবস উপলক্ষে সকাল ৬টায় জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়।

এতে মোনাজাত পরিচালনা করেন ঝরনার পার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা শরিফ উদ্দিন। মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিথ ছিলেন, সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামিম আহমদ, ঝরনার পার জামে মসজিদের মোতাওয়াল্লী আব্দুল মতিন, ঝরনা তরুণ সংঘের সাজুওয়ান আহমদ, সহ-সভাপতি আব্দুল মালেক, সহ-সাধারণ সম্পাদক মামুন আহমদ, সাংগঠনিক আব্দুল মোমিন, জাকির ইফতেখার খান, মাসুম আহমদ, ইঞ্জিনিয়ার আলী আশরাফ মামুন, আরিফ আহমদ, তাওসিফ আহমদ রাফি, ইমরান আহমদ সহ এলাকার মুসল্লীয়ান উপস্থিত ছিলেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ