১২:৪৯ পূর্বাহ্ণ
বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে ঝরনা তরুণ সংঘের প্রস্তুতি সভা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষ্যে ঝরনা তরুণ সংঘের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে ঝরণা তরুণ সংঘের কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয় শোক দিবেস জাতীয় ও কালো পতাকা উত্তোলন।
ঐ দিন বাদ মাগরিব সংঘের কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে ঝরনা তরুণ সংঘের সকল সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগ নেতৃবৃন্দকে যথা সময়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
ঝরনা তরুণ সংঘের সহ সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে প্রস্তুতি সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংঘের সভাপতি ও ১৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি সাজুওয়ান আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, আব্দুল মুমিন, মাছুম আহমদ, জাকির ইফতেখার খান, মো. নিয়ামুল হক, মো. হানিফ, মোহাম্মদ আরিফ, শাকিল আহমদ, তাওসিফ আহমদ রাফি প্রমুখ। বিজ্ঞপ্তি