বৃহস্পতিবার, এপ্রিল ৩০ , ২০ ২৬
দক্ষিণ সুরমা প্রতিনিধি::
৮ মার্চ ২০ ২৬
৫:১২ অপরাহ্ণ

বদর দিবস উপলক্ষে: আসহাবে বদরীন শুড়িগাঁও মোহাম্মদপুর'র ওয়াজ ও ইফতার মাহফিল

মারকাজুস সুন্নাহ কমপ্লেক্সের প্রতিষ্টাতা পরিচালক ও খিদমাতুল উম্মাহ বাংলাদেশের এর সভাপতি হজরত মাওলানা আব্দুল আউয়াল ফয়সাল বিন তাহেরি সাহেব কুমিল্লা বলেছেন, কাদেয়ানী সম্প্রদায় হচ্ছে কাফের সম্প্রদায়ের মত তাদেরকে কাফের বলবেনা যারা বলবেন তার ও কাফের, কাদেয়ানীদের ব্যাপারে আপনাদের সতর্ক তাকতে হবে।

তিনি আর ও বলেন কিয়ামত পর্যন্ত বদরের যুদ্ধ একটি শিক্ষার বিষয়। কুরাইশদের মাঝে বদরের প্রান্তরে যে যুদ্ধ হয়েছিল ইসলামের ইতিহাসে সেটাই ঐতিহাসিক বদরেরযুদ্ধ। এটিকে বদরে আকবারও বলা হয়। আল্লাহর সাহায্য থাকলে যেকোনো কঠিন পরিস্থিতি মোকাবেলা করা যায়। কাফের আর তাদের দোসররা যতই ষড়যন্ত্র করলে ও আল্লাহর দ্বীনের কোনো ক্ষতি তারা করতে পারবে না।

এটা আল্লাহর ওয়াদা। বদরেরযুদ্ধে কাফিরদের সাথে ঈমাদদারদের প্রচন্ড যুদ্ধ হয়। সেই যুদ্ধে মুসলমানরা বিজয়ী হন। এ যুদ্ধে কাফিরদের ৭০ জন নিহত হয়। আর এতে ১৪ জন সাহাবা শাহাদাত বরণ করেন। তাদের বদরের প্রান্তরেই দাফন করা হয়। আল্লাহর সাহায্য আর ঈমানী চেতনাই মুল বিষয়। আব্দুল আউয়াল ফয়সাল বিন তাহেরি ৭মার্চ (১৭ রামাদ্বান ) শনিবার দুপুরে থেকে শুরু হয়ে ইফতার পূর্বে মাহফিলে শুড়িগাঁও মোহাম্মদপুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙনে বদর দিবস উপলক্ষে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নে আসহাবে বদরীন কাফেলা শুড়িগাঁও মোহাম্মদপুর এব উদ্যোগে) ওয়াজ ও ইফতার মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন। আসহাবে বদরীন কাফেলা শুড়িগাঁও মোহাম্মদপুর এর সভাপতি মোঃ উসমান আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীন আহমদ এর পরিচালনায়। আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্তিত ছিলেন তেতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ অলিউর রহমান । বিশেষ অতিথি'র বয়ান পেশ করেন শুড়িগাঁও মোহাম্মদপুর কেন্দ্রীয় জামে মসজিদ এর ইমাম ও খতিব হয়রত মাওলানা আলী আহমদ তারেক,বলদী পুরাতন জামে মসজিদ এর ইমাম ও খতিব হয়রত মাওলানা আব্দুল হাফিজ সাহেব মুজাহিদপুরী,বানেশ্বরপুর কেন্দ্রীয় জামে মসজিদ এর ইমাম ও খতির হয়রত মাওলানা হাফিজ রিয়াজ উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী হাজী মজনু মিয়া,প্রবাসী বশির আহমদ, যআসহাবে বদরীন কাফেলা শুড়িগাঁও মোহাম্মদপুর এর ক্যাশিয়ার সিরাজুল ইসলাম,সদস্য হাফিজুর রহমান পাপ্পু,সাইফুল মুন্না, আফজল মিয়া,হারুন মিয়া,আজিজুর রহমান সাজু,মুহিবুর রহমান মুহিব,মবশ্বির আলী,লোকমান মিয়া, প্রমুখ। মাহফিলে শেষে মোনাজাত পরিচালনা করেন হয়রত মাওলানা আব্দুল আউয়াল ফয়সাল বিন তাহেরি।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ