বুধবার, এপ্রিল ২৯, ২০ ২৬
ডেস্ক নিউজ ::
২৮ ফেব্রুয়ারী ২০ ২১
৪:০ ১ অপরাহ্ণ

সিলেট বিবেকের স্মৃতিচারণ অনুষ্ঠান
নতুন প্রজন্মের সামনে সিলেটের প্রয়াত কৃতি ব্যক্তিদের তুলে ধরতে হবে: মেয়র আরিফ

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, বীথিকা দত্ত, জলধীর রঞ্জন চৌধুরী ও বীরেন্দ্র সূত্রধর শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক ও মানবতা সেবায় নিবেদিত প্রাণ ব্যক্তি ছিলেন। তাদের মত সিলেটে অনেক কৃতিমান ব্যক্তি আজ আমাদের মধ্যে নেই। তাদের জীবন ও কর্ম তুলে ধরে সংকলন প্রকাশ করলে নতুন প্রজন্ম অনেক কিছুই জানতে পারবে। সিলেটে আতীত ঐতিহ্য রয়েছে। এটাকে ধরে রেখে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

তিনি সিলেটে প্রয়াত কৃতিমান ব্যক্তিদের নিয়ে সংকলন প্রকাশের উদ্যোগ নিলে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদানের আশ্বান প্রদান করেন। সমাজের বিভিন্ন গুণে গুণান্বিত ব্যক্তিগণ পৃথিবী থেকে চলে গেলেও তাদের কর্মগুণে আমরা তাদেরকে স্মরণ করি। সিলেট বিবেককের উদ্যোগে প্রয়াত গুণী ব্যক্তিদের স্মরণে স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করায় তিনি আয়োজকদের ধন্যবাদ জানান।

মেয়র আরিফুল হক চৌধুরী গতকাল ২৭ ফেব্রুয়ারি শনিবার বিকাল সাড়ে ৪টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে মানবসেবায় নিবেদিত সংগঠন সিলেট বিবেক এর উদ্যোগে প্রয়াত বীথিকা দত্ত, জলধীর রঞ্জন চৌধুরী ও বীরেন্দ্র সূত্রধর এর কীর্তিময় স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

স্মৃতি চারণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক শ্রীমৎ স্বামী চন্দ্রনাথানন্দ মহারাজ। সিলেট বিবেক এর সভাপতি সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দনের সভাপতিত্বে এবং পাশ্বতী পল সোমা ও শীলা চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক কৃষ্ণপদ সূত্রধর। প্রয়াত তিনজের জীবনী পাঠ করেন সীমান্ত দত্ত, জলঞ্জয় চৌধুরী, কুহেলী রায়।

বক্তব্য রাখেন প্রয়াতদের পরিবারের পক্ষে জয়তী ঘোষ, শিখা রাণী চৌধুরী, ধীরেন্দ্র চন্দ্র সূত্রধর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, নিরেশ চন্দ্র দাস, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার সম্পাদক প্রদীপ দেব, মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের সভাপতি, বাংলাদেশ ব্যাংকের অবঃ ডিজিএম প্রণব কুমার দেবনাথ, সাধারণ সম্পাদক চন্দন দাশ, জি.ডি রুমু, পৃথ্বিশ কান্তি ঘোষ, কবি সুমন বনিক, অধ্যাপক অরুণ চন্দ্র পাল, অধ্যাপক অনবীর রায়, অধ্যাপক রজত কান্তি সোম মানস, অধ্যাপক দেবাশীষ দেবনাথ, এডভোকেট পি.কে রায়, অধ্যাপক প্রশান্ত কুমার শাহা প্রমুখ।

অনুষ্ঠানে সিসিকের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, আশিস কুমার রায়, বিমলেন্দু দে নান্টু, সঞ্জয় সিংহ মজুমদার, গোপাল শংকর দে, সাংবাদিক আজিজ আহমদ সেলিম ও নিমাজ উদ্দিন লস্কর প্রমুখ ব্যক্তিদের স্মরণ করা হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ