১১:২৬ অপরাহ্ণ
জগন্নাথপুরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
সুনামগঞ্জের জগন্নাথপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। ২৮ অক্টোবর শুক্রবার বিকেলে জগন্নাথপুর উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কেককাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক, সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাশিম ডালিমের সভাপতিত্বে ও জগন্নাথপুর পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক, সুনামগঞ্জ জেলা যুবদলের সদস্য শামিম আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি শিক্ষাবিদ আবু হোরায়রা সাদ মাস্টার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি, সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-সাধারন সম্পাদক অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন, জগন্নাথপুর উপজেলা বিএনপির সদস্য, মিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এমএ নূর, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, জগন্নাথপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল হক, জগন্নাথপুর উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলু মিয়া।
এতে স্বাগত বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জুবেদ আলী লখন। বক্তব্য রাখেন, জগন্নাথপুর পৌর বিএনপির যুগ্ম-সাধারন সম্পাদক তকবুর মিয়া, জগন্নাথপুর পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ফারুক মিয়া, জগন্নাথপুর উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক রিপন মিয়া, জগন্নাথপুর উপজেলা যুবদলের সদস্য আনহার মিয়া, জগন্নাথপুর পৌর যুবদলের আহবায়ক মোঃ লিটন মিয়া, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সৈয়দ ইসহাক আহমদ, জহিরুল ইসলাম লেবু, রাসেল বক্স, মোহাম্মদ আলী, জগন্নাথপুর পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক বিলাল আহমদ, হেলাল মিয়া, তারেক মিয়া, আকমল হোসেন, আবুল হোসেন রাব্বি, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক জয়নুল মিয়া, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশিদ মামুন, সদস্য সচিব শামসুল ইসলাম জাবির, জগন্নাথপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব মোবারক হোসেন তুহিন, জগন্নাথপুর কলেজ ছাত্রদলের আহবায়ক রুহুল আমিন, জগন্নাথপুর উপজেলা যুবদলের সদস্য রওশন মিয়া, খায়রুল ইসলাম, দিলতাজ মিয়া, রোকন মিয়া, রুহেল চৌধুরী, আনিসুর রহমান আবু, রুবেল মিয়া, বাপ্পু রায়, সুয়েব মিয়া, সৈয়দ আবু বক্কর, জুনায়েদ আহমদ জুনেদ, জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য মঈন উদ্দিন, রুকন মিয়া, উপজেলার কলকলিয়া ইউনিয়ন যুবদলের নব-নির্বাচিত সভাপতি সেলিম আহমদ, সাধারণ সম্পাদক মোঃ সুহেল মিয়া, পাটলি ইউনিয়ন যুবদলের নব-নির্বাচিত সভাপতি মোঃ সুলেমান আলী, মিরপুর ইউনিয়ন যুবদলের নব-নির্বাচিত সভাপতি মোঃ ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক পারভেজ আহমদ তালুকদার, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন যুবদলের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর রহমান শাহিন, রাণীগঞ্জ ইউনিয়ন যুবদলের নব-নির্বাচিত সভাপতি মোঃ ছাদিক মিয়া, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন যুবদলের নব-নির্বাচিত সভাপতি মোঃ জহিরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক সৈয়দ মিজানুর রহমান মিজান, আশারকান্দি ইউনিয়ন যুবদলের নব-নির্বাচিত সভাপতি মোঃ আব্দুল মালিক খান, সাধারণ সম্পাদক মোঃ শামীম আহমদ, পাইলগাঁও ইউনিয়ন যুবদলের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল হক।
জগন্নাথপুর পৌর যুবদলের ১নং ওয়ার্ডের নব-নির্বাচিত সভাপতি আনু হোসেন, সাধারণ সম্পাদক রাহেল মিয়া, ২নং ওয়ার্ডের নব-নির্বাচিত সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, ৩নং ওয়ার্ডের নব-নির্বাচিত সভাপতি আনু হোসেন আনু, ৪নং ওয়ার্ডের নব-নির্বাচিত সভাপতি আব্দুল মনাফ, ৫নং ওয়ার্ডের নব-নির্বাচিত সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক এনামুল হক, ৬নং ওয়ার্ডের নব-নির্বাচিত সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক শের আলী, ৭নং ওয়ার্ডের নব-নির্বাচিত সভাপতি শাহিন তালুকদার, সাধারণ সম্পাদক ফজলু মিয়া, ৮নং ওয়ার্ডের নব-নির্বাচিত সভাপতি শাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক আকমল হোসেন, ৯নং ওয়ার্ডের নব-নির্বাচিত সভাপতি রিপন গোপ, সাধারণ সম্পাদক মকবুল হোসেন প্রমূখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন পাইলগাঁও ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক মিয়া। এতে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা দলীয় নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।