১২:০ ৩ পূর্বাহ্ণ
কোম্পানীগঞ্জে নবনির্বাচিত চেয়ারম্যানদের নাগরিক সংবর্ধনা
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল,লামাডিস্কিবাড়ী,শিমুলতলা নোয়াগাঁও তিনগ্রাম শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে বুধবার (৯ ফেব্রুয়ারী) তেলিখাল বাজারে কোম্পানীগঞ্জ উপজেলার নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মধ্যে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আসবাহ উদ্দিন লিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রইছ উদ্দিনের পরিচালনায় এতে উপস্থিত ও বক্তব্য রাখেন ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী জিয়াদ আলী,ইসলামপুর পুর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম,তেলিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আব্দুল ওয়াদুদ আলফু,ইছাকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান, উত্তর রনিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার ফয়জুর রহমান।
সিলেট চেম্বার অব কমার্সের পরিচালক মুজিবুর রহমান মিন্টু,আবুল মনসুর রশিদ ,বিআরডিবির চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ,কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান,তিন গ্রাম শ্রমজীবী সমবায় সমিতির সভাপতি লায়েক মিয়া,তেলিখাল ইউপির প্যানেল চেয়ারম্যান আজিম উদ্দিন,কোম্পানীগঞ্জ সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রিপন আহমদ,কোম্পানীগঞ্জ ছাত্র কন্ঠের সাধারণ সম্পাদক এহসানুল মাহবুব প্রমুখ।