শনিবার, মে ২, ২০ ২৬
- বিজ্ঞপ্তি
২৬ ডিসেম্বর ২০ ২১
১:১২ পূর্বাহ্ণ

মানুষের মনোজাগতিক উন্নয়ন বেশি প্রয়োজন

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক জমশেদ আনোয়ার তপন বলেছেন, আর্থিক ও প্রাতিষ্ঠানিক কিংবা বাহ্যিক উন্নয়ন যেমন দরকার, তেমনি মানুষের মনোজাগতিক চিন্তা মুক্তবুদ্ধির উন্নয়ন সবচেয়ে বেশি প্রয়োজন। পাঠ্য বই থেকে শুরু করে সবজায়গায় যে সাম্প্রদায়িক আস্ফালন ও উগ্র চিন্তা ভাবনার চর্চা হচ্ছে তা আগামীর বাংলাদেশের জন্য খুবই ভয়ানক।

তিনি আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ এবং বাংলাদেশের মহান বিজয়ের সুবর্ণজয়ন্তীতে দাঁড়িয়েও আমরা দেশের উপজেলাগুলোতে সাংস্কৃতিক কেন্দ্র কিংবা শিল্পকলা একাডেমী নির্মাণ করতে পারিনি। তারচেয়ে বরং পাঠ্য বই থেকে মুক্তবুদ্ধিচর্চার অধ্যায়গুলো বাদ দিয়ে সাম্প্রদায়িক উগ্র গোষ্ঠীর কাছে হার মানছে সরকার। তিনি শুক্রবার (২৪ ডিসেম্বর) সকালে সিলেটের সারদা হলস্থ সম্মিলিত নাট্য পরিষদের মহড়াকক্ষে উদীচী সিলেট জেলা সংসদের বর্ধিত সভায় উপস্থিত হয়ে এসব কথা বলেন।

উদীচী সিলেটের সহ সাধারণ সম্পাদক ধ্রুব গৌতমের পরিচালনায় এবং সভাপতি কবি এনায়েত হাসান মানিকের সভাপতিত্বে জেলা সংসদের বর্ধিত সভায় সম্পাদকের প্রতিবেদন ‍উপস্থাপন করেন উদীচী সিলেটের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী। শোক প্রস্তাব উপস্থাপন করেন দপ্তর বিষয়ক সম্পাদক সন্দ্বীপ দেব। স্বাগত বক্তব্য রাখেন সহ সভাপতি রতন দেব। সভায় বক্তব্য রাখেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন, কেন্দ্রীয় সংসদের সদস্য দিদারুল করিম ও কেন্দ্রীয় সংসদের সদস্য ও সিলেট জেলা সংসদের সহ-সভাপতি ডা. অভিজিৎ দাস।

এছাড়াও বক্তব্য রাখেন উদীচী সিলেটের সাবেক সভাপতি কবি এ কে শেরাম, সদস্য ডা. বীরেন্দ্র চন্দ্র দেব, উদীচী সিলেটের সহসভাপতি অংশুমান দত্ত, সিলেট মহিলা পরিষদের নেতা রিনা রাণী, উদীচী ফেঞ্চুগঞ্জ শাখার সভাপতি উত্তম কুমার চৌধুরী, বিয়ানীবাজার শাখার আহ্বায়ক মাসুম আহমদ, উদীচী সিলেটের সদস্য দেবব্রত পাল, মোস্তাকিম আহমদ কাওসার, ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সভাপতি দীপংকর চন্দ্র সরকার প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ