২:৪৯ অপরাহ্ণ
তিতাসের বলরামপুর ইউপি চেয়ারম্যান'র আয়োজনে ঈদপূর্ণমিলনী
কুমিল্লার তিতাস উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও বলরামপুর ইউপি চেয়ারম্যান মো. নুর নবীর আয়োজনে ঈদপূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো.নুর নবী চেয়ারম্যান এর বড় ছেলে এসএসসি পরীক্ষার্থী মাজহারুন নবী ( নাদির) এর জন্য দোয়া মুনাজাত পরিচালনার মাধ্যমে গত শুক্রবার এশার নামাজের পর বলরামপুর ইউপি চেয়ারম্যান মো. নুর নবীর দক্ষিণ আকালিয়াস্থ ব্যক্তিগত অফিস নিলঘরে ঈদ পূর্ণমিলনীর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন ভূইয়া,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও বলরামপুর ইউপি চেয়ারম্যান মো.নুর নবী,সাতানী ইউপি চেয়ারম্যান মো.শামসুল হক সরকার,উপজেলা যুবলীগ নেতা ফয়েজ আহমেদ জুয়েল, উপজেলা আ.লীগের উপ- দপ্তর সম্পাদক মো.জালাল সরকার,উপজেলা কৃষক লীগ নেতা মোয়াজ্জেম হোসেন,উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আরিফুর রহমানসহ দলীয় নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ইউপির সদস্যগণ এবং এলাকার বিভিন্ন পর্যায়ের লোকজন।