বুধবার, এপ্রিল ২২, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
৯ জুন ২০ ২০
৪:০ ৩ পূর্বাহ্ণ

মাসুক মিয়ার রোগমুক্তি কামনায় সম্মেলিত ক্রীড়া পরিবারে নেতৃবৃন্দের দোয়া 

সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার নিবন্ধনকৃত সিলেট ইউনাইটেড ক্লাবের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মাসুক মিয়া শারীরিকভাবে অসুস্থ হয়ে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন।

তাঁর আশু রোগ মুক্তি কামনায় মহান আল্লাহতালার দরবারে দোয়া করেছেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ সভাপতি জুনেদ আহমদ,  সিলেট জেলা ক্রীড়া সংস্থার  সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হালিম (সুনু মিয়া),সংস্থার সাবেক সহ সাধারণ সম্পাদক ফেরদৌস চৌধুরী রুহেল, ইউনাইটেড ক্লাবের সভাপতি শমশের জামাল,সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি আব্দুল খাবির,  সাবেক কোষাধ্যক্ষ এম এ মিরাজ জাকির,  সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের সাবেক সদস্য জামাল উদ্দিন আহমদ, হানিফ আলম চৌধুরী, মহসিন আহমদ চৌধুরী, গোলাম হাদি সাইফুল, সালমা বাসিত, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক  পরিচালক ইমরান চৌধুরী, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য আজাদুর রহমান আজাদ, ফাহিম মোর্শেদ চৌধুরী বাবু সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক কোষাধ্যক্ষ ফয়জুল ইসলাম আরিজ,সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ সাধারণ সম্পাদক জুম্মা আব্বাস রাজু,বিশিষ্ট ক্রীড়া সংগঠক মনোজ রায় আনোয়ারুস সাদাত, ২য় বিভাগ ভলিবল লীগ কমিটি সাবেক সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ