৩:২৮ পূর্বাহ্ণ
টিলাগড় ফাউন্ডেশনের ত্রান ও মাস্ক বিতরণ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টিলাগড় ফাউন্ডেশনের উদ্যোগে আজ দুপুর ১টায় চান্দু শাহ মাদ্রাসায় অনুষ্ঠিত হয় খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ।
আসাদুজ্জামান আছাদের পরিচালনা ও সৈয়দ জুবায়ের আহমদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ২ আসনের সাবেক সাংসদ ও সিলেট জেলা আওয়ামী লীগের সিনিঃ সহ-সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ২০নং ওয়াডের কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সদস্য শাহাবুদ্দিন, ৫ নং টুলটিকর ইউ/পির সদস্য হাবিবুর রহমান ফয়ছল, বিশিষ্ট ব্যবসায়ী ফয়ছল আহমদ, শাপলা বহুমুখী উন্নয়ন সমিতির সহ-সাধারন সম্পাদক সৈয়দ জুনেদ আহমদ, প্রবাসী মুরাদ আহমদ, জাতীয় মানবাধিকার সোসাইটি সিলেট মহানগর শাখার ক্রীড়া সম্পাদক শাকিরুল ইসলাম গউছ প্রমুখ।