সোমবার, এপ্রিল ২৭, ২০ ২৬
-বিজ্ঞপ্তি
১৮ ডিসেম্বর ২০ ২১
২:২৫ পূর্বাহ্ণ

সুরমা বয়েজ ক্লাবের ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

মহান বিজয় দিবস ও স্বাধীনতার ৫০ বছর পূর্তী উপলক্ষে সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে (১৬ ডিসেম্বর) বৃহস্পতিবার দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীতার আয়োজন করা হয়।

১৭ ডিসেম্বর বিকাল ৪ টায় নগরীর কলবাখানী এলাকায় পুরস্কার বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সুরমা বয়েজ ক্লাবের সাবেক সহ-সভাপতি, ১৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর দিলোয়ার হোসেন সজিবের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক আনোয়ার হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগে কোষাধক্ষ্য ও সিলেট ক্লাব এর সাবেক সভাপতি শমসের জামাল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী ফয়ছল হোসেন চৌধুরী, বিশিষ্ট মুরব্বী শাহীন আহমদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি গোপাল বাহাদুর, সিনিয়র সদস্য আব্দুল আহাদ এলিস, সাবেক সাধারন সম্পাদক গোলাম জাকারিয়া চৌধুরী শিপলু, যুগ্ম সাধারন সম্পাদক রেজওয়ান আহমদ, সদস্য সুমন বাহাদুর, গপ্পু বাহাদুর প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ