মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০ ২৬
বিজ্ঞপ্তি
৩ জুলাই ২০ ২১
১১:০ ৯ অপরাহ্ণ

জাহাঙ্গীর আলম শাহরিয়া সভাপতি, মো. জাকির হোসেন সম্পাদক
সিলেট মহানগরীর ০১ নং ওয়ার্ড তালামীযের কাউন্সিল সম্পন্ন

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরাধীন ০১ নং ওয়ার্ড শাখার ২০২১-২২ সেশনের কাউন্সিল সম্পন্ন হয়েছে। ২৭ জুন, রবিবার, বাদ মাগরিব, নগরীর মিরের ময়দানস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিল অধিবেশনে নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগরীর সভাপতি এস এম মনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক পিয়ার হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগরীর সহ-সভাপতি আতিকুর রহমান সাকের, সহ-সাধারণ সম্পাদক কাওছার হামিদ সাজু, সাংগঠনিক সম্পাদক এম. শামছ উদ্দিন, সহ-প্রশিক্ষণ সম্পাদক এফ কে জুনেদ আহমদ ও সদস্য মো. আবুল আহসান মো. ইয়াসিন। কাউন্সিলে সর্বসম্মতিক্রমে জাহাঙ্গীর আলম শাহরিয়াকে সভাপতি, মো. জাকির হোসেনকে সাধারণ সম্পাদক ও মাহবুবুর রহমান শরিফকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ২১ সদস্য বিশিষ্ট ০১ নং ওয়ার্ড শাখার ২০২১-২২ সেশনের কমিটি গঠিত হয়।

কমিটির অন্যান্য দায়িত্বশীলবৃন্দ হলেন সহ-সভাপতি ইয়াছিন আলম চৌধুরী, মাশহুদুর রহমান রানা, সহ-সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রেজা, সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আহমদ, প্রচার সম্পাদক শরীফ উদ্দিন, সহ-প্রচার সম্পাদক মোহন আহমদ, অর্থ সম্পাদক জামিল আহমদ, অফিস সম্পাদক মো. আবু খালেদ, সহ-অফিস সম্পাদক মেহেদী হাসান চৌধুরী, প্রশিক্ষণ সম্পাদক মো. হাবিবুর রহমান, সহ-প্রশিক্ষণ সম্পাদক কাওছার আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক রাজু আহমদ, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক রিপন আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক নাবিল আহমদ নাহিদ, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক কয়েস আহমদ, সদস্য সুমন আহমদ, সৌরভ আহমদ ও তুরন মিয়া।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ