১২:২৯ পূর্বাহ্ণ
শহীদ জিয়ার রাষ্টীয় খেতাব প্রত্যাহরের ষড়যন্ত্রের প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল
স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর খেতাব প্রত্যাহরের ষড়যন্ত্রের প্রতিবাদে মৌলভীবাজার জেলা শহরে পুলিশি বাধা উপেক্ষা করে আজ মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান ও সাধারন সম্পাদক মিজানুর রহমানের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়।
হাজার হাজার নেতা কর্মী স্বাধীনতার ঘোসক জিয়া লও লও লও সালাম খালেদা জিয়া ভয় নাই রাজপথ ছাড়ি নাই এই সব স্লোগানে আকাশ জমিন মুখরিত করে।মিছিল শেষে এক পথ সভা অনুস্টিত হয় এতে নাসের রহমান বলন শত শত বছর মানুষের হৃদয়ে থাকবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জিয়াউর রহমানই এদেশের মুক্তিযুদ্ধের সূচনা করেছে। তাঁর নাম মানুষের হৃদয় থেকে মুছে ফেলা যাবে না।
তিনি বলেন, কার খেতাব আপনারা বাতিল করতে চান। এই জিয়াউর রহমান এদেশের মুক্তিযুদ্ধের প্রথম সেক্টর কমান্ডার, এই জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে প্রথম ফোর্স ‘জেড’ ফোর্সের কমান্ডার। দেশটা ভাষণ স্বাধীন হয় নাই, দেশটা স্বাধীন হয়েছে যুদ্ধে। সেই একাত্তরের মুক্তিযুদ্ধে, সেই যুদ্ধের অপর নাম জিয়াউর রহমান। যুদ্ধ মানে জিয়া, গণতন্ত্র মানে জিয়া, দেশপ্রেম মানে জিয়া, সততা মানে জিয়া, আধুনিক বাংলাদেশ মানে জিয়া, স্বনির্ভর বাংলাদেশ মানে জিয়া, বিশ্বের দরবারে মর্যাদাশীল জাতির নাম জিয়া। জিয়াই বাংলাদেশি জাতি এক কাতারে লেখা। কোনোটাকে কোনভাবে বিচ্ছিন্ন করা যায় না। সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজান বলেন জিয়াউর রহমানই এদেশের মুক্তিযুদ্ধের সূচনা করেছেন। কার খেতাব আপনারা বাতিল করতে চান। এই জিয়াউর রহমান এদেশের মুক্তিযুদ্ধের প্রথম সেক্টর কমান্ডার, এই জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে প্রথম ফোর্স ‘জেড’ ফোর্সের কমান্ডার। এই জিয়াউর রহমানের অর্জিত খেতাব বাতিলের অধিকার আপনাদের নাই, এই খেতাব বাতিলের অধিকার কারো নাই। যারা চেষ্টা করছেন বাতিল করার জন্য আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের পায়ের নিচে মাটি নাই। শেখ হাসিনার হাত থেকে দেশকে মুক্ত করার জন্য আজকে যখন জনগণ নিজের জীবন দিয়ে রাজপথে দখল করছে তখন এই সব আন্দোলনে সংগ্রাম অন্যদিকে মোড় নেওয়ার জন্য এই সব নাটক তৈরি করছে।জনগন আর এই সব নাটককে বিশ্বাস করেনা।
পথ সভায় আরো উপস্তিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি ফয়জুল করিম ময়ুন এম এ মুকিত মোসার্ররফ হোসেন বাদশা মোয়াজ্জেম হোসেন মাতুক এম এ মতিন মনোয়ার হোসেন যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল সাধারন এম এ মুহিত স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবু স্বাগত কিশোর দাশ সাধারন সম্পাদক জি এম মুক্তাদির রাজু মুহিতুর রহমান হেলাল, সহ সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান ইসলাম,পৌর বিএনপির আহবায়ক মুজিবুর রহমান মজনু,জেলা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান নিজাম,পৌর বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন রহমান,জেলা ছাত্রদলের সভাপতি মোঃ রুবেল মিয়া,সাধারন সম্পাদক আকিদুর রহমান সোহান,সহ সভাপতি রিপন মিয়া থানা ছাত্র দলের যুগ্ম আহবায়ক সাজবারুল ইসলাম,সুলতান মাহবুব, বদরুল ইসলাম সদস্য সচব কামরুল ইসলাম আরো উপস্তিত ছিলেন জেলা ছাত্রদলের প্রথম যুগ্ন সাধারণ সম্পাদক মাজেদুল আলম চৌধুরী শাহান, যুগ্ন সম্পাদক সৈয়দ গোলাম চৌধুরী ঝুমা, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাহবুবুর রহমান জামাল, জালাল আহমদ, হাবিবুর রহমান, সৈয়দ অলিউর রহমান, যুগ্মসাধারণ সম্পাদক বাবলু আহমদ তালুকদার, ফুয়াদ আহমদ, সহ-সাধারণ সম্পাদক রুমেল আহমদ তাসলিম, ওবায়দুর রহমান নাহিদ, শেখ মুহিত, ফজলে রাব্বী দিপ, ফাহিম আহমদ শাওন, সহ-সাংগঠনিক সম্পাদক জাকিরুল ইসলাম, পৌর ছাত্রদলের ইহাম মুজাহিদ কলেজ ছাত্রদলের দীপক সরকার পাপন, মোস্তাকিম আহমেদ টিটু, আরিফ হোসেন তুহিন, মাসুম আহমদ, ইমরান আহমদ, আলামিন মুন্না'সহ আর অনেক নেতাকর্মী।