বৃহস্পতিবার, জুন ২৫, ২০ ২৬
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি::
২১ জুন ২০ ২৪
৮:৫২ অপরাহ্ণ

তিতাসে নতুন রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষ্যে দোয়া মাহফিল

কুমিল্লার তিতাসে নতুন রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার আলীরগাঁও হতে শাহবৃদ্ধি সরকারি কবরস্থান পর্যন্ত নতুন রাস্তা নির্মাাণ কাজের শুভ উদ্বোধন উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলার মজিদপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি মো.মোস্তাক আহমেদ ভূইয়ার সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন গৌরীপুর আনিস মার্কেটের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাসেম ভূইয়া বাবুল,বীর মুক্তিযোদ্ধা মো.ছাইদুর রহমান ছাদির মেম্বার,বিশিষ্ট সমাজসেবক লিলু মিয়া প্রধান,উপজেলা মহিলালীগের সাধারণ সম্পাদক ও কড়িকান্দি ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মোসামৎ সাধনা বেগম,বিশিষ্ট সমাজসেবক হেলাল ভূইয়া,হজরত আলী,নুরে আলম,ডাঃ রাইজ উদ্দিন,মোসলেম ভূইয়া,আজিজ মেম্বার,মতিন ভূইয়া,মোকতার হোসেন,মোশাররফ হোসেন, শাহ জালাল, তাইজুদ্দিন,সিরাজুল ইসলাম, মিজানুর রহমান,ছাদিম আলী,অজিত ভৌমিক, সাখাওয়াত উল্লাহ,লেয়াকত আলী প্রমুখ।দোয়া মুনাজাত পরিচালনা করেন পীর সাহেব সাজ্জাদ হোসেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ