শনিবার, মে ২, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
২৪ মার্চ ২০ ২২
২:৫৪ পূর্বাহ্ণ

এসিপিএস'র প্রথম নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে সাকির জয়লাভ
বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে গত ২২ মার্চ ২০২২ মঙ্গলবার অনুস্টিত হয়। নির্বাচনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এসিপিবি সভাপতি আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল, সিলেট বিভাগীয় ও জেলা ক্রিড়া সংস্থার অফিস সহকারী বিপুল তালুকদার এবং সি এম সাইফুল ইসলাম চৌধুরী। সিলেট জেলা স্টেডিয়াম ইনডোরে এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স সিলেট (এসিপিএস) সকাল ১০ টা থেকে ৪ টা পর্যন্ত ভোট গ্রহন চলে। মোট ভোটার সংখ্যা একশো জনের মধ্যে ৮৩ জন উপস্থিত হয়ে ভোট দেন। সাংগঠনিক পদে নির্বাচিত হন সিলেট জেলা দাবাড়ু সতন্ত্র প্রার্থী চৌধুরী আব্দুল মোতাকাব্বির সাকি। সাকি সর্বমোট ৪৫ টি ভোট পেয়েছেন। এসিপিএস এর প্রথম নির্বাচিত সাংগঠনিক সম্পাদক সাকি আগামীদিনের সকলের সহযোগিতা ও সুপরামর্শ প্রত্যাশা করেন এবং সকল ভোটারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন। উল্লেখ্য চৌধুরী আব্দুল মোতাকাব্বির সাকি মানবাধিকার ফাউন্ডেশন ট্রাস্ট অব বাংলাদেশ সিলেট বিভাগীয় সদর দপ্তরের সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করছেন।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ