শুক্রবার, মে ১, ২০ ২৬
বিজ্ঞপ্তি
১৩ এপ্রিল ২০ ২১
৬:১৩ অপরাহ্ণ

দক্ষিণ সুরমায় গ্রেফতার আতঙ্ক: আলী আহমদ ও দক্ষিণ সুরমা বিএনপির নিন্দা

দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সদস্য আমিনুর রহমান চৌধুরী সিফতাকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য আলী আহমদ এবং দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি নেতৃবৃন্দ।

অবিলম্বে সিফতা সহ ষড়যন্ত্রমুলক মামলায় কারান্তরীণ সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবীন জানান তারা। এক বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানান, সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আহমদ, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী শাহাব উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, সাবেক সাংগঠনিক সম্পাদক ও দক্ষিণ সুরমা উপজেলা সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী মোঃ তোফাজ্জল হোসেন।

নেতৃবৃন্দ বলেন, সারা বিশে^র ন্যায় বাংলাদেশেও করোনার দ্বিতীয় ঢেউ চলছে। সরকার করোনা সংক্রমণ রোধে দেশে সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে। জাতির এই কঠিন সময়ে সরকার বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপর গ্রেফতার নির্যাতন অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় বিএনপি নেতা আমিনুর রহমান চৌধুরী সিফতাকে অন্যায়ভাবে আটক করা হয়েছে।

করোনা মহামারীর এই দুঃসময়েও ফ্যাসিবাদী সরকার মানবাধিকারকে বৃদ্ধাঙ্গুলী প্রদর্শণ অব্যাহত রেখেছে। সরকার মানুষকে ঘরে থাকার নির্দেশ দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীকে দিয়ে গ্রেফতার বানিঝ্য করাচ্ছে। এর পরিনতি ভাল হবেনা। গ্রেফতার নির্যাতনের নোংরা হিংসাত্মক রাজনীতি পরিহার করুন। অবিলম্বে বিএনপি নেতা সিফতা সহ কারাগারে আটক সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দিন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ