মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০ ২৬
বিজ্ঞপ্তি
২৭ জুলাই ২০ ২১
১০ :২৬ অপরাহ্ণ

রোটারী ক্লাব অব সিলেট সিটি’র বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

রোটারী ক্লাব অব সিলেট সিটি’র বছরব্যাপী বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সিলেট নগরীর আখালিয়াস্থ বড়গুল জামে মসজিদ প্রাঙ্গণে বৃক্ষের চারা রোপন করে কর্মসূচীর উদ্বোধন করেন আইপিডিজি লেঃ কর্নেল (অবঃ) এম আতাউর রহমান পীর।

এম আতাউর রহমান পীর বলেন, সুন্দর পৃথিবী গড়তে যেমন সুন্দর মানুষের প্রয়োজন। তেমনি নির্মল ও সবুজ প্রকৃতি গড়তে বেশি করে বৃক্ষরোপন প্রয়োজন।

তিনি শুধু নিজের নয়, পরিবেশ ও প্রকৃতি রক্ষায় সকলকে বৃক্ষরোপনে এগিয়ে আসার আহবান জানান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ডেপুটি ডিস্ট্রিক্ট গর্ভনর রোটাঃ এম এ ওয়াদুদ আল মামুন, রোটারী ক্লাব অব সিলেট সিটি’র প্রেসিডেন্ট রোটাঃ নুরুর রহমান, সেক্রেটারী রোটাঃ এসএ শফি, প্রেসিডেন্ট (ইলেক্ট) রোটাঃ তানিয়া সুলতানা, পিপি রোটাঃ কামারুজ্জামান মাসুম, ইউপি সদস্য তারেক মিয়া বাবুল, মসজিদ কমিটির কোষাধ্যক্ষ ফয়জুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ