মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০ ২৬
বিজ্ঞপ্তি
১৫ আগস্ট ২০ ২১
১২:৪৩ পূর্বাহ্ণ

ইয়াং সোসাইটি ব্লাড ডোনেশন'র ১ম বর্ষপূর্তী ও সম্মাননা প্রদান

রক্তের ধারায় জীবনের স্পন্দন এই স্লোগানকে সামনে রেখে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ইয়াং সোসাইটি ব্লাড ডোনেশন এর ১ম বর্ষপূর্তী উপলক্ষে আলোচনা সভা ও বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা এবং কর্মক্ষেত্রে বিশেষ অবদান রাখায় সম্মাননা প্রদান করা হয়। শুক্রবার (১৩ আগস্ট) বাদ আসর বালুচর এলাকায় এ কর্মসূচী পালন করা হয়।

ইয়াং সোসাইটি ব্লাড ডোনেশন এর সভাপতি ইব্রাহিম খলিল সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ইয়াং সোসাইটি ব্লাড ডোনেশনের উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক সাংবাদিক বদরুর রহমান বাবর, মাওলানা মাসুমুর রহমান, ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন, সাংবাদিক সাহান আহমদ, নাদিম আহমদ, তপন দেব, মো. ফারুক আহমেদ, শাকিল খান, সহ-সভাপতি তোফায়েল আহমেদ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান সিলেট জেলা কমিটির সভাপতি মো. আতাউর রহমান, সাধারণ সম্পাদক সাজিদ আহমদ, সহ-সাধারণ সম্পাদক বিলাল হোসাইন দরবস্তী, সাংগঠনিক সম্পাদক এহসান আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মো: তাজুল ইসলাম, প্রচার সম্পাদক শাহনাজ আহমেদ নীরব, সহ-প্রচার সম্পাদক মিনু আক্তার সুমি, কোষাধ্যক্ষ ইমন আহমেদ, সদস্য জালাল আহমদ, মোবারক হোসাইন, মরিয়ম আক্তার, নুরুল আহমদ, রাকিব আহমদ, সিয়াম আহমদ প্রমুখ।

জুম্মার নামাজের পর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি হয়। এতে সহযোগিতা করেন বিশিষ্ট স্বেচ্ছাসেবী মাওলানা মাহবুবুর রহমান রাব্বানী, জইন উদ্দিন জয়, মাওলানা আব্দুর রহিম ও ইয়াং সোসাইটি ব্লাড ডোনেশন এর সকল সদস্য বৃন্দ। জুম্মার পর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি শুরু হওয়ার আগে রক্তদানের পতাকা ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ইয়াং সোসাইটি ব্লাড ডোনেশন একটি স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন এর আয়োজনে ৫০ জন মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ