৭:৫১ অপরাহ্ণ
ধরাধরপুরে জুমা শেষে মুসল্লিদের দোয়া চাইলেন আনোয়ারুজ্জামান
সিলেটের দক্ষিণ সুরমার ধরাধরপুর (২৯নং ওয়ার্ড) জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) তিনি পবিত্র জুম্মার নামাজ আদায় শেষে এলাকার ময়-মুরুব্বি ও মুসল্লী-কেরামগণ এবং স্থানীয় নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করেন। তিনি তাদের শারিরীক খোঁজ খবর নেন। এলাকাবাসী সবাইকে নিয়ে তিনি আগামীতে আরও বড় পরিসরে কাজ করতে চান। সেজন্য সকলের দোয়া চেয়েছেন। তিনি সবার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামীলীগের মবশ্বির আলী. দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, কামরুল ইসলাম, মঈনুল ইসলাম, ধরাধরপুর জামে মসজিদ কমিটির মোতাওয়াল্লী হুমায়ুন আহমদ, সেক্রেটারী কামরুল হোসেন, আবু বক্কর শাওন, ক্যাশিয়ার আলতাজ মিয়া, শাকিল আহমদ, উজ্জল হোসেন, মাখন মিয়া, চুনু মিয়া, বিশিষ্ট মুরব্বী মানিক মিয়া, মাসুক মিয়া, খালিক মিয়া, মোস্তফা জামাল রুনু মিয়া, নুনু মিয়া, আজাদ মিয়া, মোর মিয়া, কালা মিয়া, হোসেন মোহাম্মদ মিনহাজ, মুক্তার হোসেন প্রমুখ।