মঙ্গলবার, এপ্রিল ২১, ২০ ২৬
বিনোদন ডেস্ক::
৩ ফেব্রুয়ারী ২০ ২১
৭:৩৪ অপরাহ্ণ

চুক্তি মেনে ঘর করছেন নিক-প্রিয়াংকা!

চুক্তি মেনে ঘর করছেন বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া ও নিক জোনাস। পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, মাসে একবার হলেও তারা দেখা করবেন। এমনই একটি অলিখিত চুক্তি করেই নিক এবং প্রিয়াংকা সাতপাকে বাঁধা পড়েন। এবার সেই গোপন চুক্তির কথা প্রকাশ্যে আনেন প্রিয়াংকা।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সাক্ষাতকারে প্রিয়াংকা বলেন, নিক জোনাস এবং তিনি নিজেদের কাজ নিয়ে বেজায় ব্যস্ত। নিজেদের কাজের জন্য কে কখন কোথায় থাকবেন, তা তারা নিজেরাও জানেন না। দূরত্বের কারণে তাদের সম্পর্কে যাতে কোনও ছেদ না পড়ে, তার জন্য আগে থেকেই ব্যবস্থা নেন 'নিকিয়াঙ্কা'।

কাজের জন্য ব্যস্ত থাকলেও, তারা একে অপরকে সময় দেবেন। মাসে একবার হলেও, একে অপরের কাছে ছুটে আসবেন, কথা বলবেন। নিজেদের মতো করে সময় কাটাবেন। বিয়ের আগে একে অপরকে এভাবেই কথা দিয়ে নিজেদের মধ্যে অলিখিত চুক্তি করেছিলেন প্রিয়াংকা ও নিক।

ফলে বিয়ের ২ বছর কেটে গেলেও, দূরত্ব নিয়ে তাদের মধ্যে কখনও কোনও ঝামেলা হয়নি বলে জানান অভিনেত্রী। প্রসঙ্গত,২০১৮ সালে মার্কিন পপ তারকা নিক জোনাসের সঙ্গে গাঁটছড়া বাঁধেন প্রিয়াংকা চোপড়া।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ