১২:৩১ পূর্বাহ্ণ
শরীফগঞ্জ উন্নয়ন সংস্থা ইউকের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ
করোনা মহামারিতে গোলাপগঞ্জে শরীফগঞ্জ উন্নয়ন সংস্থা ইউকের উদ্যোগে অসহায় ও দুস্থাদের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টায় মেহেরপুর বাজারে মইজ উদ্দিন বলাইয়ের সভাপতিত্বে ও শ্রমিক কল্যাণ ফেডারেশন শরীফগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি আলাউর রহমান আলালের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিাত ছিলেন সমাজসেবী আব্দুল কাইয়ুম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিাত ছিলেন গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন, সমাজসেবী এনামুর রহমান এনার, মাহতাবুর রহমান, মাস্টার আনু মিয়া, খলিলুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন খালেদ আহমদ রাজ, সালাউদ্দিন, আনার মিয়া, রূপা মিয়া, সায়িদ আহমদ, মেহেরপুর বাজারের ব্যবসায়ী আব্দুল কুদ্দুছ, সিদ্দিকুর রহমান, রায়হান আহমদ। অনুষ্ঠানে শরিফগঞ্জ ইউনিয়নের শতাধিক অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী ও নগদ আর্থিক অনুদান, ১০০ জনকে ঈদবস্ত্র, ৩টি পরিবারকে টিউবওয়েল এবং পানিয়াগা জামে মসজিদের মক্তবে ২বান্ডিল টিন প্রদান করা হয়।