মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
১২ অক্টোবর ২০ ২১
২:৩২ পূর্বাহ্ণ

গুনিনগঞ্জ বাজার শাখা স্থানান্তর
দেশের প্রত্যন্ত জনপদে পূবালী ব্যাংক আর্থিক সেবা পৌছে দিচ্ছে : দেওয়ান জামিল মাসুদ

পূবালী ব্যাংক লিমিটেড সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক দেওয়ান জামিল মাসুদ বলেছেন, শুধু অভিজাত বানিজ্যিক এলাকায় নয়, দেশের প্রত্যন্ত জনপদে পূবালী ব্যাংক আর্থিক সেবা পৌছে দিচ্ছে। এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির আন্দোলনে পূবালী ব্যাংক ওৎপ্রোতভাবে জড়িত।

দেশের স্বনাম খ্যাত উপজেলা বানিয়াচং বাসীর জন্য আধুনিক প্রযুক্তি আর মনোরম পরিবেশ নিয়ে পূবালী ব্যাংক তার সেবা কার্যক্রম সম্প্রসারিত করেছে। তিনি নিরাপদ সঞ্চয়ের জন্য পূবালীর সেবা নিতে স্থানীয় এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। দেওয়ান জামিল মাসুদ গত (১০ অক্টোবর) রোববার বানিয়াচং উপজেলার গুনিনগঞ্জ বাজারে পূবালী ব্যাংকের শাখা স্থানান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোুক্ত কথাগুলো বলেন।

শাখা ব্যবস্থাপক হোসাইন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পূবালী ব্যাংক লিমিটেড মৌলভীবাজার অঞ্চল প্রধান ডিজিএম আরিফুর রহমান, বানিয়াচং উপজেলার সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন খান, ৩নং পূর্ব ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান এবং এলাকার বিশিষ্ঠ ব্যক্তিত্ব আরফান উদ্দিন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় ব্যবসায়ী ছমির উদ্দিন, এনামুল মুহিত খান, ছায়েব আলী, এমদাদুল হোসেন শাহিন এবং শেখ আবদাল হোসেন। পরে বানিয়াচং শাখায় একটি এটিএম বুথ উদ্বোধন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ