৭:৩০ অপরাহ্ণ
গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতির উদ্যোগে মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ
সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ মতিনের ব্যাক্তিগত উদ্যোগে নন্দীরগাঁও ইউনিয়নের ৩ শতাধিক পরিবারের প্রতিনিধির হাতে ইফতার সামগ্রী তুলে দেয়া হয়েছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) বেলা ১টায় গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের নয়াগাঁও গ্রামস্থ গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতির বাড়িতে সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে উক্ত ইফতার সামগ্রী নন্দীরগাঁও ইউনিয়নের ৩ শতাধিক পরিবারের প্রতিনিধিদের হাতে তুলে দেন অতিথিবৃন্দ।
উক্ত ইফতার সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গোয়াইনঘাট উপজেলা পরিষদের একধিকবারের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেন, সারা বিশ্বের মহামারী এই করোনার আগ্রাসন থেকে রক্ষা পেতে হলে সকলের স্বাস্থ্য সচেতনতাই জরুরি। অযথা নিজে আতংকিত হবেন না, অন্যকে আতংকিত করবেন না। সবাই সরকারের নির্দেশনাবলি মেনে চলুন। একে অপরকে সামাজিক দূরত্বের মাধ্যমে শৃংখলায় সাহায্য করুন। তিনি আরো বলেন, এমন দুর্যোগময় মুহূর্তে সকলেই সামর্থ অনুযায়ী যার যার এলাকার মানুষদের মানবিক সহযোগিতা করুন।
তবে কেউ অবশ্যই খাবার সংগ্রহ করে মজুদ করবেন না। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ শফিকুল ইসলাম খান, নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ জসিম উদ্দিন, মোঃ নাছির উদ্দীন, ইউপি সদস্য মোঃ আপ্তাব আলী, সাবেক ইউপি সদস্য মোঃ লুৎফুর রহমান, বিশিষ্ট মুরব্বি মজর আলী, মনোহর আলী, দৌলতুর রহমান,মাস্টার আব্দুল জব্বার, নয়াগাঁও কওমি মাদরাসার মুহতামীম মাওলানা নেছার আহমেদ,গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক প্রচার সম্পাদক দূর্গেশ সরকার বাপ্পি, সাংবাদিক সৈয়দ হেলাল আহমদ বাদশা, হায়দার চৌধুরী, সমাজ সেবী বশির আহমদ, আব্দুল হাসিম চৌধুরী, আলকাছ মিয়া, মতিউর রহমান, আব্দুল কাদির প্রমুখ।