বৃহস্পতিবার, জুন ২৫, ২০ ২৬
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি::
২ জুন ২০ ২৪
১০ :৩৯ অপরাহ্ণ

হোমনায় জিয়াউর রহমানের ৪৩তম সাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল

কুমিল্লার হোমনা উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)এর ৪৩ তম সাহাদাৎ বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী এম কে আনোয়ারের হোমনা উপজেলা সদরের বাসভবনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)এর ৪৩ তম সাহাদাৎ বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কমিটির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। হোমনা উপজেলা বিএনপির আহবায়ক জহিরুল হক জহর চেয়ারম্যানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক অধ্যক্ষ সেলিম ভূইয়া, বিশেষ অতিথি বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো.রফিকুল ইসলাম,বিএনপির নির্বাহী কমিটির সদস্য খন্দকার মারুফ হোসেন,কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক মো.আক্তারুজ্জামান সরকার,বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আইন বিষয়ক সম্পাদক অ্যডভোকেট জয়নাল আবেদীন মেজবাহ,কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফ এম তারেক মুন্সি, হোমনা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুল আজিজ মোল্লা, হোমনা পৌর বিএনপির আহবায়ক মোজাম্মেল হক মুকুল প্রমুখ।

হোমনা উপজেলা বিএনপির বিএনপির সদস্য সচিব মহিউদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন তিতাস উপজেলা বিএনপির আহবায়ক মো.ওসমান গনি ভূইয়া,দাউদকান্দি উপজেলা বিএনপির আহবায়ক এম এ লতিফ ভূইয়া, সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম,হোমনা উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মো.নুরুজ্জামান মিন্টু চেয়ারম্যান,কুমিল্লা উত্তর জেলা যুব দলের সাধারণ সম্পাদক মো.রেজাউল করিম ভিপি শাহিন,কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও তিতাস উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মোসামৎ রুবি ইসলামসহ হোমনা, মেঘনা, দাউদকান্দি, তিতাস, মুরাদনগর, দেবিদ্বার ও চান্দিনা উপজেলা ও পৌর সভা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

এরআগে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম এম কে আনোয়ারের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটি যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ দলীয় নেতাকর্মীরা।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ