৩:০ ৪ পূর্বাহ্ণ
আইডিয়াল গ্রীণ সিলেট ইউকে’র ১০০টি মসজিদে বৃক্ষ চারা বিতরণ
আইডিয়াল গ্রীণ সিলেট ইউকে’র উদ্যোগে ও নূরাণী আ/এ আইডিয়াল ইয়থস এর ব্যবস্থাপনায় বৃক্ষ চারা বিতরণ করা হয়েছে।
শনিবার ১১টায় মোগলীটুলা জামে মসজিদের সদস্য জনাব মানিক মিয়া এর সভাপতিত্বে ও লিডিং ইউনিভার্সিটির একাউন্টস অফিসার শহিদুল ইসলাম এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর আওয়ামীলিগের যুগ্ম সাধারণ সম্পাদক এ.টি.এম.এ. হাসান জেবুল,সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, জাতীয় মানবাধিকার সোসাইটি সিলেট মহানগর শাখার সভাপতি আশরাফ গাজী, এলাকার বিশিষ্ট সমাজ সেবী হাজী নুরুল হক, আ: আজিজ মনু, ৭নং ওয়াড বিএনপির সাধারণ সম্পাদক মোখলেছ খান, জাতীয় মানবাধিকার সোসাইটি সিলেট মহানগর শাখার সহ-সাংগঠনিক শাহ দিলাল, জাতীয় মানবাধিকার সোসাইটি সিলেট মহানগর শাখার ক্রীড়া সম্পাদক শাকিরুল ইসলাম গউছ।
এসময় আরও উপস্থিত ছিলেন- সৈয়দ হবিবউল্লাহ টিপু,কাজী নুরুল ইসলাম, এ.এইচ.এম. তছলিম, মনির আহমদ, সৈয়দ বাহারুল ইসলাম রিপন প্রমুখ। এ অনুষ্ঠানটি যাদের অরথায়নে আয়োজন করা হয় জাফর আহমদ ছাদিক নুরানী, মুজিবুর রহমান বারিক নুরানী, জুবের লস্কর, চৌধুরি এন্ড লস্কর ট্রাস্ট, জাহিদ আহমদ -নুরানী, মুক্তা নুরানী, কামাল খান নুরানী, সেলু চৌধুরী(লন্ডন প্রবাসী) কুমার পাড়া, হাছনু কুমার পাড়া, মৌলানা হাবিব ফাজিলচিস্ত, রেজাউল করিম।