সোমবার, মে ৪, ২০ ২৬
কোম্পানীগঞ্জ প্রতিনিধি ::
৬ জানুয়ারী ২০ ২৩
৭:০ ৮ অপরাহ্ণ

কোম্পানীগঞ্জে ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন

বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন যুবলীগ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সম্মেলন ও কমিটি গঠন করা হয়।

শুক্রবার (৬জানুয়ারি) পাড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২য় অধিবেশনে সর্বসম্মতিক্রমে হানিফ আলীকে সভাপতি ও জয়নাল আবেদীনকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির তালিকা ঘোষণা করা হয়।

কমিটির অন্যন্যরা হলেন সহ-সভাপতি মিন্টু মিয়া,সুজন মিয়া, সহসাধারণ সম্পাদক তাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সামাদ মিয়া,ফজল মিয়া,শাহাবুদ্দিন। এর আগে ১ম অধিবেশন সভায় ইসলামপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ মদরিছ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাতের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের সাবেক প্রশাসক ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জয়নাল আবেদীন, প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রহমান, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সদস্য জুয়েল আহমদ, জামাল আহমদ জামাল, জাফর দেওয়ান, ৭ নং ওয়ার্ডের মেম্বার লিটন আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা মোজাহিদুল ইসলাম, ওয়ার্ড যুবলীগের সভাপতি কবির হোসেন, ফয়জুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস ছামাদ,মোফাজ্জল হোসেন,রাসেল আহমদ, আতিকুর রহমান উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ