ড্রীম সিলেট ডেস্ক
১১:২০ অপরাহ্ণ
কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কাউন্সিলর আজাদের কৃতজ্ঞতা
সিলেট মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়ায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সিটি করপোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।
এক বিবৃতিতে কাউন্সিলর আজাদ দলের গুরুত্বপূর্ণ এই পদে তাকে আসীন করায় আওয়ামী লীগ সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবীর নানক, প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিকের প্রতি কৃতজ্ঞতা জানান।
বিবৃতিতে কাউন্সিলর আজাদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি ছাত্ররাজনীতিতে নাম লেখান। এরপর ছাত্রলীগ ও যুবলীগ করে এখন আওয়ামী লীগের রাজনীতিতে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। রাজনীতির দীর্ঘ পথ পরিক্রমায় তিনি বিভিন্ন সময় জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। স্বৈরাচার বিরোধী আন্দোলন, বিএনপি-জামায়াত জোট আমল ও ওয়ান ইলেভেনের সময় তিনি কারা নির্যাতিত হয়েছেন। শত জুলুম-নির্যাতনও তাকে কখনো মুজিবআদর্শ থেকে বিচ্যুত করতে পারেনি।
কাউন্সিলর আজাদ বলেন, মহানগর আওয়ামী লীগের সম্মেলনে তিনি সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ছিলেন। কিন্তু সম্মেলনে তিনি কাঙ্খিত পদ না পেলেও পূর্ণাঙ্গ কমিটিতে তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা তিনি সাদরে গ্রহণ করেছেন। সিলেটের পবিত্র মাটিতে দলকে আরো জনবান্ধব ও সুসংগঠিত করতে তিনি কাজ করে যাওয়ারও প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
আজাদ বলেন, নতুন দায়িত্ব নিয়ে তিনি মহানগরের তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চান। দলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নতুন কমিটির নেতৃবৃন্দকে সাথে নিয়ে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে চান তিনি।
তিনি বলেন, ‘আলোকিত-উন্নত সিলেট’র স্বপ্নদ্রষ্টা পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপি সিলেটের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর একমাত্র স্বপ্ন সিলেটের মাটি ও মানুুষের উন্নয়ন করা। ড. মোমেনের চলমান উন্নয়ন কাজেরও সহযোগী হয়ে ভূমিকা রাখতে চান কাউন্সিলর আজাদ।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
ওসমানী হাসপাতালের নবনিযুক্ত পরিচালকের সাথে হিমোফিলিয়া সোসাইটি ও…
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি সাংবাদিক আল আমিন
কমলগঞ্জে বৃষ্টিতে ভিজে স্বাস্থ্যঝুঁ'কিতে পড়া নারী চা শ্রমিকদের…
শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে জিয়া শিশু-কিশোর মেলা…
সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন
সিলেট বিভাগ গণদাবী পরিষদ যুক্তরাজ্য শাখার সহ- সভাপতি…
গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ…
দক্ষিণ সুরমায় প্রবাসীকে পৈত্রিক সম্পত্তি থেকে ব'ঞ্চিত করার…
শাল্লায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
হিউম্যান এইড বাংলাদেশের ৫ম বর্ষপূর্তি ও অগ্রযাত্রা উৎসব…
শেখঘাটে ১২নং ওয়ার্ড জামায়াতের সীরাতুন্নবী (সা.) মাহফিল
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ