সোমবার, মে ২৫, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
৬ এপ্রিল ২০ ২০
৩:৫৫ পূর্বাহ্ণ

বিএসএমএমইউ এর' বিশেষজ্ঞ হেলথ্- লাইন' র উদ্বোধন

রোববার (৫ এপ্রিল, ২০২০ইং) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে টেলিফোনে বিশেষজ্ঞ পরামর্শ সেবা কেন্দ্র " #বিশেষজ্ঞ_হেলথ_লাইন" এর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

মূল_পটভূমি :

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে করোনা-ভাইরাস (কোভিড-১৯)  এর কারণে সৃষ্ট পরিস্থিতিতে দেশের সমগ্র জনগণের নিকট চিকিৎসা বিষয়ক বিশেষজ্ঞদের পরামর্শ সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে  ৫ ই এপ্রিল রবিবার ২০২০ ইংরেজি তারিখ থেকে টেলিফোনে বিশেষজ্ঞ পরামর্শ ও সেবা কেন্দ্র "বিশেষজ্ঞ হেলথ-লাইন" চালু করা হলো।

বিশেষজ্ঞ_হেলথ_লাইন" -সম্পর্কে 

দেশের সকল জনগন জাতীয় স্বাস্থ্য সেবার কল সেন্টার "স্বাস্থ্য বাতায়ন" এর হেল্পলাইন নাম্বার ১৬২৬৩, ও জাতীয় তথ্য সেবার হেল্পলাইন নাম্বার ৩৩৩ কিংবা ০৯৬১১৬৭৭৭৭৭ নম্বরে কল করে বিশেষজ্ঞ হেল্পলাইনের সেবা গ্রহণ করতে পারবেন। 

এই সেবাটি সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন বাংলাদেশের করোনা বিষয়ক ইনফরমেশন ওয়েবসাইট- corona.gov.bd এ।

বিশেষজ্ঞ হেল্পলাইন সেবাটি প্রচলিত চিকিৎসা সেবার কোন বিকল্প নয়, এটি এক ধরনের ডিজিটাল স্বাস্থ্য সেবা যা ই-হেলথ, মোবাইল-হেলথ অথবা টেলি-হেলথ সেবা নামেও পরিচিত। কিন্তু বর্তমানে বাংলাদেশসহ বিশ্বব্যাপী কোন ভাইরাসের (কোভিড-১৯) উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও রাষ্ট্রসমূহ টেলিমেডিসিনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন চিকিৎসা সেবা কার্যক্রম চলমান রাখার সুপারিশ করেছেন। সেই প্রেক্ষাপটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে "বিশেষজ্ঞ হেলথ-লাইন" চালু করা সকল সিদ্ধান্ত ও প্রস্তুতি শেষ করা হলো।
"বিশেষজ্ঞ হেলথ-লাইন" সেবাটি বাস্তবায়নে প্রযুক্তিগত ও কাঠামোগত সকল আয়োজন ও ব্যবস্থাপনার পাশাপাশি কারিগরি সহযোগিতা দায়িত্ব পালন করছে দেশের স্বনামধন্য ই-হেলথ ও মোবাইল-হেলথ সেবাদানকারী প্রতিষ্ঠান সিনেসিস আইটি লিমিটেড (Synesis IT Ltd.)। এছাড়া সেবাটি Access to information (a2i) (এ টু আই) এর সম্পূর্ণ সহযোগিতায় বাস্তবায়ন করা হয়েছে। 

এই বিশেষজ্ঞ সেবাটি শুধুমাত্র কোভিড-১৯ নয় বরং নন-কোভিড ( যেকোনো ধরনের ক্রনিক রোগ) এ পরামর্শ নিতে পারবেন দেশের আনাচে কানাচে যেকোনো জায়গা থেকে যেকোনো সময় আমাদের সাথে।

প্রসঙ্গক্রমে উল্লেখ্য যে, সেবাটি পরবর্তীতে দেশের টেলি-মেডিসিন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সমূহের সহায়তায় আরও সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে বিশ্ববিদ্যালয়ের।
---------------------------------------------
ডা. আবু কামরান রাহুল
মেডিক্যাল অফিসার,
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যল বিশ্ববিদ্যালয়, ঢাকা।


 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ