১২:১৭ পূর্বাহ্ণ
তিতাসের কড়িকান্দি ইউনিয়ন যুবদলের সম্মেলন অনুষ্ঠিত
কুমিল্লার তিতাসের কড়িকান্দি ইউনিয়ন যুবদলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকালে উপজেলার কড়িকান্দি বাজারস্থ ইভা কিন্ডার গার্টেন এন্ড হাইস্কুল মাঠে কড়িকান্দি ইউনিয়ন যুব দলের সম্মেলন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিতাস উপজেলা বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি হাজ্বী মো.আলী হোসেন মোল্লা।
কড়িকান্দি ইউনিয়ন যুব দলের সভাপতি মো.কামরুল ইসলাম ভূঁইয়া'র সভাপতিত্বে ও উপজেলা যুব দলের আহবায়ক কমিটির সদস্য সাইমুল আখন্দ-এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিতাস উপজেলা বিএনপি'র যুগ্ম-সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন মুন্সী,সাংগঠনিক সম্পাদক মো.জহিরুল ইসলাম জাদু মোল্লা,সহ-সভাপতি মিজানুর রহমান ভুলু সিকদার,মেহেদী হাসান সেলিম ভূঁইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক তোফায়েল হোসেন খাঁন,যুব বিষয়ক সম্পাদক শাহিদুল ইসলাম শাহিদ,কড়িকান্দি সদর ইউনিয়ন বিএনপি'র সভাপতি মো.মনির হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো.আলী হাসান মোল্লা,তিতাস উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আবু্ল খায়ের টিপু,যুগ্ম-আহবায়ক নুরে আলম ভূঁইয়া,আবুল খায়ের ভূঁইয়া টিপু,রুবেল খাঁন,সদস্য মো.দেলোয়ার হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন কড়িকান্দি ইউনিয়ন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক অহিদ উল্লাহ,তিতাস উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো.জহিরুল ইসলাম জুয়েল মোল্লা,তিতাস উপজেলা ছাত্র দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ডাঃ নাজমুল হাসান, কড়িকান্দি ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক মোহর মুন্সী,সাংগঠনিক সম্পাদক মো.বাদশা মোল্লা,সদস্য তোফাজ্জল হোসেন শাকিল,মো.ইব্রাহিম মুন্সীসহ দলের নেতা-কর্মীগণ।
অনুষ্ঠিত সম্মেলনে কড়িকান্দি ইউনিয়ন যুবদলের আহবায়ক পদে প্রার্থী হয়েছেন মোহর মুন্সী, তোফাজ্জল হোসেন শাকিল,সিনিয়র যুগ্ম-আহবায়ক পদে প্রার্থী হয়েছেন মো.বাদশা মোল্লা, মো.ইব্রাহিম মুন্সী,যুগ্ম-আহবায়ক পদে প্রার্থী হয়েছেন মো.কামরুল ইসলাম ভূঁইয়া,হুমায়ুন কবির বকুল।বিশ্বস্ত এক সূত্রে জানা যায়,কড়িকান্দি ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র যুগ্ম- আহবায়ক পদ-প্রার্থী মো.বাদশা মোল্লা ৪ টি রাজনৈতিক মামলার খড়গের শিকার হয়ে কারাবরণ করেছেন।তিনি দলের ত্যাগী ও নির্যাতিত প্রাণ বলে জানা গেছে।অনুষ্ঠিত সম্মেলনে কড়িকান্দি ইউনিয়ন যুব দলের ৩ টি পদে ৬ জন প্রার্থী হওয়ায় কমিটি ঘোষণা করা হয়নি বলে দলীয় নেতৃবৃন্দ সূত্রে জানা যায়।