৫:৫০ অপরাহ্ণ
সিলেট মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু,সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম নয়ন, ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান সাধারণ সম্পাদক আব্দুল মোনেম মুন্না সহ জাতীয় নেতৃবৃন্দের নামে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মহানগর ৪, ৫, ৬ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
৫ জানুয়ারি বৃহস্পতিবার নগরীর চৌকিদেখি থেকে শুরু আম্বরখানা পয়েন্ট পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মহানগর যুবদল নেতা মামুন আহমদ মিন্টুর সভাপতিত্বে ও সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জেলা ছাত্রদল ও মহানগর যুবদল নেতা সজিবুর রহমান রুবেল এর পরিচালনায় বক্তব্য রাখেন- ৫ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মইনুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন,যুবদল নেতা লায়েক আহমদ, আব্দুল মোমিন, শহীদ আহমদ,আসাদ আহমদ, ৬ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক সৈয়দ আমিন আহমদ, যুবদল নেতা এনামুল হক সোহেল,গুলজার আহমদ, লুলুবক্স বাচ্চু, মঞ্জুরুল করিম তুহিন, আহমদ মোহন,সায়ন আহমদ ইমরান, সোহেল আহমদ, মোহাম্মদ মুসাহিদ, শাহরিয়ার শাহেদ,আবু সুফিয়ান,নাজির আহমদ, সাঈদ আহমদ দীপক, রহমত আহমদ টিটু ,সালাউদ্দিন আহমদ, নাইম আহমদ রাবেল,মুহিন আহমদ, হাসান আহমদ রাসেল, শাহ সুফিয়ান, আলী ইসলাম, .নাহিয়ান আহমেদ রিপন,ফয়সল আহমদ,শাহজাহান,সুবহান আহমদ, ওয়াসিম, ইমরান সিদ্দিক সৌরভ,দবির আহমদ নাদিম, সৌরভ আহমদ, ইমরান আহমদ মান্না, আহমদ সানি, শুক্কুর, সাব্বির আহমদ, সাদ আহমদ উজ্জ্বল, আহমদ সেলিম, সোহাগ আহমেদ, আল আমিন, সায়েদ আহমদ, রাসেল আহমদ, ওয়াসিম আহমদ, জুনেদ আহমদ, আব্দুল রহিম প্রমুখ।