৩:৩৭ পূর্বাহ্ণ
বালাগঞ্জ উপজেলা যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত:সকল ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বালাগঞ্জ উপজেলা শাখার আহবায়ক কমিটি কতৃক তৃনমুল পর্যায়ে যুবদল কে শক্তিশালী করার লক্ষ্যে উপজেলা যুবদলের এক বর্ধিত সভা অনুষ্টিত হয়। (শুক্রবার ৩১ ডিসেম্বর) বেলা ২টায় উপজেলা সদরের যুবদলের কার্যালয়ে উপজেলা যুবদলের আহবায়ক ফয়জুল হক এর সভাপতিত্বে ১ম যুগ্ম আহবায়ক সেলিম মিয়ার পরিচালনায় উক্ত বর্ধিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক পুলক দাস দুরন্ত, মিশকাতুল ইসলাম চৌধুরী, জুনাইদ আহমেদ, আবুল কালাম,সালাউর রহমান সালাম, দেলোয়ার শিকদার, মিজান আহমেদ। উপস্থিত ছিলেন, আহবায়ক কমিটির সদস্য আব্দুস সালাম আজাদ, সেলিম খান, মহিউদ্দিন তালুকদার মিলন, মাঃ আলী আহমেদ, আবুল খয়ের, বদরুল ইসলাম, শুকুর আহমদ, ফখরুল ইসলাম রাজু, নজরুল ইসলাম, জাবেদ আলী, শাহজাহান গাজী, দুলাল মিয়া, শাহরিয়ার আহমেদ খালেদ,শাহনেওয়াজ রাজিব, যুবদল নেতা রেজওয়ান আহমেদ, মুত্তালিব মিয়া, আল-আমিন, মীম জুবায়ের, হেলাল মিয়া, সুজন মিয়া, তোফায়েল আহমেদ, রজব আলী প্রমুখ।
উক্ত সভায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও সিলেটের কিংবদন্তি নেতা এম ইলিয়াস আলির সন্ধান দাবী করে নেতৃবৃন্দ বলেন,দেশের জনগণ আজ কঠিন সময় পার করছে,দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা ব্যবস্থা অনিশ্চিত হয়ে গেছে, অনিরাপদ হয়ে গেছে প্রিয় মাতৃভূমি তাই দেশের গনতন্ত্র কে ফিরিয়ে আনতে দেশব্যাপী যুবদলকে তৃনমুল থেকে শক্তিশালী করা হচ্ছে। তারাই ধারাবাহিকতায় বালাগঞ্জ উপজেলা তৃনমুল পর্যায়ের যুবদলকে সুসংগটিত ও গতীশিল করার লক্ষ্যে উপজেলা যুবদলের আহবায়ক কমিটির প্রত্যোক সদস্য কে সাহসী ভূমিকা পালন করতে হবে।
উক্ত বর্ধিত সভায় উপস্থিত সকলের পরামর্শক্রমে বালাগঞ্জ উপজেলার আওতাধীন প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন বালাগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক ফয়জুল হক।