৪:৫৩ পূর্বাহ্ণ
মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় নেতৃবৃন্দের সিলেট শুভাগমনে বিভাগীয় সমন্বয় ও প্রস্তুতি সভা
বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সিলেট শুভাগমন সফলে সিলেট বিভাগীয় সমন্বয় ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় নগরীর একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে ১২ মার্চ কেন্দ্রীয় নেতৃবৃন্দের সিলেট আগমনের উপলক্ষে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা আওয়ামী মৎস্যজীবী লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক এম. এন নবীর সভাপতিত্বে ও সদস্য সচিব মৃদুল কান্তি দাসের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সম্মানিত কেন্দ্রীয় সদস্য মোঃ তৌহিদ হোসেন বাবু।
সভায় সিলেট বিভাগের অন্তর্গত সকল জেলা ও সিলেট মহানগর নেতৃবৃন্দের উপস্থিতিতে সুচিন্তিত পরিকল্পনা ও মতামত পেশ করেন ও বক্তব্য রাখেন, সিলেট জেলা সিনিয়র যুগ্ম-আহবায়ক মোঃ আরশ আলী, সিলেট মহানগর সদস্য সচিব শেখ এনায়েত হোসেন, সিনিয়র যুগ্ম-আহবায়ক সুহেল হাসান, মৌলভীবাজার জেলা আহবায় মোঃ মুজাহিদ হোসেন, সদস্য সচিব অভিনাষ দেব এছাড়া উপস্থিত ছিলেন, সিলেট জেলা যুগ্ম-আহবায়ক আমিরুল হোসেন চৌধুরী আমনু, জমিরুল ইসলাম বাবলু, আব্দুল আহাদ, সিলেট জেলা সদস্য ফয়জুল ইসলাম আরিজ, আবু বক্কর প্রমুখ নেতৃবৃন্দ।