রবিবার, মে ৩, ২০ ২৬
ধর্মপাশা প্রতিনিধি::
২৭ নভেম্বর ২০ ২২
১:১৪ পূর্বাহ্ণ

ধর্মপাশায় ছাত্রদলের প্রতিবাদ মিছিল

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুযেলের গাড়ি বহরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ধর্মপাশা উপজেলা ছাত্রদলের নেতা কর্মীরা এই প্রতিবাদ মিছিল ও সমাবেশের আয়োজন করে। শনিবার (২৬নভেম্বর) দুপুরে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সংগঠনের ওই অস্থায়ী কার্যালয়ের সামনে এসে মিছিল শেষ করে।

পরে আয়োজিত সমাবেশে উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ অবায়দুর রহমান মজুমদারের সভাপতিত্বে ও সদস্য সচিব সারোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মোতালিব খান, সহ-সভাপতি আব্দুল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফজলুল হক নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রহমত, যুবদলের যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম মজুমদার কাঞ্চন, সেচ্ছাসেবক দলের আহবায়ক লিয়াকত মিয়া, ধর্মপাশা উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক ফারুক মিয়া ও ধর্মপাশা সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আব্দুর রহমান বাদল প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ