১:১০ পূর্বাহ্ণ
কোম্পানীগঞ্জ বিএনপির কমিটি বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও বিক্ষোভ
বিএনপির কোম্পানীগঞ্জ উপজেলা শাখার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেয়েও একটি গ্রুপ কমিটির বিরোধিতা করছেন। তারা বলছেন- কমিটিতে ত্যাগী নেতারা মূল্যায়ন পাননি। তাই তাঁরা কমিটি বাতিলের দাবি জানান। মঙ্গলবার বিকেলে দ্বিতীয় দিনের মত এই গ্রুপটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে এ দাবি জানায়। তাঁদের দাবি মানা না হলে কঠোর আন্দোলনেরও হুমকি দেন। এর আগে গত সোমবার বিকেলে বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল করেন তারা।
উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শওকত আলী বাবুলের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব ইকবাল হোসাইন আরিফের পরিচালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল কাইয়ুম মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট কামাল হোসাইন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাজী কামাল উদ্দিন, পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম, উপজেলা বিএনপির সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক উসমান খাঁন, উপজেলা ছাত্রদলের আহবায়ক হিফজুর রহমান, উপজেলা শ্রমিকদলের আহবায়ক এলাইছ আহমদ মেম্বার, যুগ্ম আহবায়ক আবুল বাশার বাদশা, সদস্য সচিব আনোয়ার হোসেন, উপজেলা জাসাসের সভাপতি শফিকুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট আলাউদ্দিন, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আজিজুল হক, উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, উত্তর রনিখাই ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আসকর আলী, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক রাসেল আহমেদ, এম সাইফুর রহমান ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আইনুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবদুল মজিদ বাবুল, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান আহমেদ, ইসলামপুর পশ্চিম ইউপি ছাত্রদলের সভাপতি মোজাম্মেল হক পাশা, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক বায়জিদ আহমেদ, ইসলামপুর পশ্চিম ইউপি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, শ্রমিকদল নেতা হেলাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দল সদস্য রিপন মিয়া, তেলিখাল ইউপি ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়াসীম প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, নবগঠিত কমিটিতে তাঁরা থাকলেও কমিটিতে ত্যাগী নেতারা বঞ্চিত হয়েছেন। সিনিয়র-জুনিয়র মেইনটেইন করা হয়নি। তাই তাঁরা এই কমিটি মানেন না।