১:৩২ পূর্বাহ্ণ
মীলাদুন্নবী (সা.) র্যালি বাস্তবায়ন কমিটি সিলেট'র ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর মাযার যিয়ারত
উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ, শামসুল উলামা হযরত আল্লামা ফুলুলী ছাহেব কিবলাহ (র.) প্রতিষ্ঠিত সংগঠন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া'র উদ্যোগে প্রতি বছরের ন্যায় সিলেট মহানগরীতে এবছরও পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে "মুবারক র্যালি" আগামী ১১ রবিউল আউয়াল অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে মিলাদুন্নবী (সা.) র্যালি বাস্তবায়ন কমিটি, সিলেট'র হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর মাযার যিয়ারত সম্পন্ন হয়েছে। গতকাল ১লা অক্টোবর, শুক্রবার, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ দুলাল আহমদের নেতৃত্বে র্যালি বাস্তবায়ন কমিটি হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর মাযার যিয়ারত শেষে মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলীর সাথে সাক্ষাত করে দুআ ও দিকনির্দেশনা গ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী রায়হান, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুজতবা হাসান চৌধুরী নুমান, র্যালি বাস্তবায়ন কমিটির আহবায়ক ও তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক সুলতান আহমদ, যুগ্ম আহ্বায়ক ও সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. মনজুরুল করিম মহসিন, সহ-সাংগঠনিক সম্পাদক জাহেদুর রহমান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রেদ্বওয়ানুল হক শিমুল, সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার, সহ-অফিস সম্পাদক মাসরুর হাসান জাফরী, প্রশিক্ষণ সম্পাদক শেখ আলী হায়দার, র্যালি বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও সিলেট মহানগরীর সভাপতি এস এম মনোয়ার হোসেন, সিলেট (পশ্চিম) জেলা সভাপতি কবির আহমদ, সুনামগঞ্জ জেলা সভাপতি আব্দুল গণি সোহাগ, প্রাইভেট ইউনিভার্সিটি জোন, সিলেট শাখার সভাপতি সুলাইমান আহমদ চৌধুরী, কেন্দ্রীয় স্কুল-কলেজ বিষয়ক সম্পাদক রেদওয়ান রাশেদ, কেন্দ্রীয় সদস্য ছায়েম হোসাইন, কাওছার হামিদ সাজু, আবুল কাশেম, আবু সাঈদ বখত নিয়াজী, হবিগঞ্জ জেলা সভাপতি সাদেকুর রহমান, শাবিপ্রবি সভাপতি গাওছুল আলম, সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক পিয়ার হাসান, সিলেট (পশ্চিম) জেলা সাধারণ সম্পাদক কুতুব আল ফরহাদ, সিলেট (পূর্ব) জেলা সাধারণ সম্পাদক রুহুল হুদা চৌধুরী রাহেল, সিলেট মহানগরীর সাংগঠনিক সম্পাদক শামছ উদ্দিন ও সুনামগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক আবু হেনা ইয়াসিন।