স্টাফ রিপোর্ট::
৩:০ ৬ পূর্বাহ্ণ
শিক্ষাবিদ মজির উদ্দিন আনসারের হার্টে পেসমেকার পুনঃস্থাপন
দাসউরা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সহ সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ মজির উদ্দিন আনসার এর হার্টে সফল অস্ত্ররোপচার হয়েছে।
আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) বিকেলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর হার্টে অস্ত্রোপচারের মাধ্যমে তৃতীয় বারেরমত পেসমেকার পুনঃস্থাপন করা হয়।
বর্তমানে তিনি ওসমানী হাসপাতালের হৃদরোগ বিভাগের করোনারী কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার শারীরিক অবস্থা মোটামুটি সুস্থ রয়েছে বলেও জানান আনসার পুত্র আব্দুল্লাহ আল মামুন।
এদিকে, শিক্ষাগুরু মজির উদ্দিন আনসার এর শরীরে পেসমেকার পুনঃস্থাপনের পর আজ রাতে হাসপাতালে তাঁর শয্যাপাশে কিছুসময় অতিবাহিত করেন সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা পত্রিকার সম্পাদক ছাদেক আহমদ আজাদ। এ সময় তিনি স্যারের চিকিৎসার খোজখবর নেন এবং আশু সুস্থতা কামনা করেন।
জানা যায়, সকলের প্রিয় স্যার মজির উদ্দিন আনসার এর পেসমেকার পুনঃস্থাপনের প্রয়োজন রয়েছে, গত সপ্তাহে এমন খবরে দেশে ও বিদেশে বসবাসরত তাঁর গুণমুগ্ধ ছাত্ররা প্রথমে কিছুটা বিচলিত ছিলেন। সাথে সাথে তারা স্যারের চিকিৎসার খোজখবর নেন এবং সার্বিকভাবে পাশে দাঁড়ান। মঙ্গলবার (আজ) স্যারের শরীরে সফলভাবে পেসমেকার স্থাপনের খবর পেয়ে অগণিত শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। তারা মহান আল্লাহর দরবারে আজীবন পরোপকারী ও মানুষ গড়ার কারিগর ‘আনসার মাস্টার’র দ্রুত সুস্থতা ও দীর্ঘ আয়ু লাভের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
হার না মানা জীবনের গল্প: তিন বিশেষ সন্তানকে…
দক্ষিণ সুরমার পারাইরচকে 'স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ'-এর…
সমকাল বিজ্ঞান বিতর্ক: সিলেট অঞ্চল পর্বে চ্যাম্পিয়ন সরকারি…
পৈতৃক সম্পত্তি নিয়ে এহসানুল ও তাজিনের অভি'যোগ অস্বীকার
জকিগঞ্জের আটগ্রামে বালাউটি ছাহেব বাড়ির ব্যবস্থাপনায় চক্ষু ক্যাম্প,…
সিলেটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি
কুশিয়ারার দুই তীরে বাংলাদেশ-ভারতের সম্প্রীতির মিলনমেলা, জকিগঞ্জে দুর্গাপ্রতিমা…
ফুটপাত পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীকে অনুসরণ, নি'ষি'দ্ধ ছাত্রলীগ নেতা…
টি.এস হজ্জ এন্ড উমরাহ গ্রুপের উমরাহ প্রশিক্ষণ কর্মশালা…
সুবিধাব'ঞ্চি'ত মানুষের পাশে দাঁড়ানো মহৎ মানবিক দায়িত্ব: ব্যারিস্টার…
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত পর্ষদকে বিশ্বনাথ…
জুয়েলারী সমিতির নির্বাচনে বিজয়ী চৈতালী সংঘ ও সনাতন…
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ