শুক্রবার, মে ১, ২০ ২৬
ডেস্ক নিউজ ::
২৪ ফেব্রুয়ারী ২০ ২১
৭:৩৭ অপরাহ্ণ

সিলেট জেলা ও মহানগর ছাত্রদল নেতৃবৃন্দের সাথে মতবিনিময়
বেগম খালেদা জিয়ার মৌলিক অধিকার নিশ্চিত করা হোক: তাহসিনা রুশদীর লুনা

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, কেন্দ্রীয় বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি এম ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা বলেছেন, অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৌলিক অধিকার নিশ্চিত করা হোক। তিনি যেন তাঁর চিকিৎসার প্রয়োজনে যখন যেখানে যেতে চান সেখানে যেতে পারেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিন বারের প্রধানমন্ত্রী, বার বার বিরোধী দলীয় নেত্রী, দেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব। অথচ আজ তাঁকে নিষেধাজ্ঞা দিয়ে চিকিৎসার জন্য বাইরে যেতে দেয়া হচ্ছে না। এই নিষেধাজ্ঞা অমানবিক ও অযৌক্তিক।

তিনি নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জাতীয়তাবাদী শক্তিকে আরো বেগবান করতে দলীয় নেতৃবৃন্দকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। সকলের ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার সহ দেশবিরোধী অপতৎপরতা প্রতিহত করা সম্ভব। তিনি ২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় সিলেটের বিশ্বনাথ উপজেলার রামধানাস্থ নিজ বাসভবনে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলে বিশ্বনাথ উপজেলা থেকে দায়িত্বপ্রাপ্ত ছাত্রদল নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে উপরোক্ত কথাগুলো বলেন।

মতবিনিময় কালে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তানিমুল ইসলাম তানিম, তাজুল ইসলাম সাজু, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুল মুকিত তুহিন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জামিল আহমদ, আফজাল হোসেন, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক রিপন মিয়া তারেক, জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক রুবেল মিয়া, সুজেল আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক ইঃ সাইব আহমদ, ফখরুল ইসলাম মুহিন, তথ্য ও গবেষণা সম্পাদক মাছরুর আহমদ, স্কুল বিষয়ক সম্পাদক ইমরান মাহমুদ, সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জহির মিয়া, সহ বৃত্তি ও ছাত্র কল্যাণ সম্পাদক মোঃ আলী, সিনিয়র সদস্য বাদশা মিয়া, ফয়ছল আহমদ প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ