৮:৩৬ অপরাহ্ণ
গোলাপগঞ্জে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত
গোলাপগঞ্জে ঢাকাদক্ষিণ ইউনিয়নের ওয়ার্ড বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ফেব্রুয়ারী) রাত ৮ টায় ঢাকাদক্ষিণ ইউনিয়নের খর্দাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপি নেতা ফজলুর রহমান সভাপতিত্বে ইউনিয়ন বিএনপি আহবায়ক কমিটির সদস্য মুহিব হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির আহবায়ক নুরুল আমিন লিলন ।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, সাবেক ভাইস চেয়ারম্যান নুমান উদ্দিন মুরাদ, শাহ জামাল আহমদ, ইউনিয়ন বিএনপি আহবায়ক কমিটির সদস্য আবুল কাহির ললাই মিয়া, এম.এ ছায়াদ, কবির আহমদ, সাবেক ইউনয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান উতু, সাধারণ সম্পাদক প্রভাষক সালমান আহমদ, বিএনপি নেতা আজিজুর রহমান খান, আব্দুর রউফ, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক তাহের আহমদ এনু প্রমুখ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপি আহবায়ক কমিটির সদস্য মসুদ আহমদ, বিএনপি নেতা জমির উদ্দিন, জমসির উদ্দিন, রুহেল হোসেন, ফখরুল ইসলাম, সিরাজ উদ্দিন, ফয়জুর রহমান, শ্রমিক দল নেতা দুলাল আহমদসহ বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের অসংখ্য নেতা কর্মী।