শনিবার, মে ২, ২০ ২৬
ডেস্ক নিউজ::
১৪ মার্চ ২০ ২২
১০ :০ ৫ অপরাহ্ণ

মহাসচিবের সফর সফল করতে সকল উপজেলা থানা ও পৌর জাতীয় পার্টির মতবিনিময় সভা
সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আলহাজ্ব কুনু মিয়া বলেছেন, মহাসচিবের সিলেট আগমনকে সফল করে তুলতে সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। সিলেট জাতীয় পার্টির দুর্গ সেটি প্রমাণ করতে ১৬ মার্চের মতবিনিময় সভাকে জনসমুদ্রে রুপ দিতে হবে। সিলেটে জাতীয় পার্টি এখন অন্য যেকোন সময়ের চেয়ে ঐক্যবদ্ধ ও শক্তিশালী। পার্টির মহাসচিব সিলেটে এসে যে নির্দেশনা দিয়ে যাবেন তা সবাইকে পালন করার জন্য প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তিনি।

আগামী ১৬ মার্চ জাতীয় পার্টির মহাসচিব সাবেক মন্ত্রী মুজিবুল হক চুন্নু এমপির সিলেট সফরকে কেন্দ্র করে সকল উপজেলা, থানা ও পৌর কমিটির নেতৃবৃন্দের সাথে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেট জেলা জাতীয় যুবসংহতির আহ্বায়ক মরতুজা আহমদ চৌধুরীর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাব্বির আহমদ, সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ন আহ্বায়ক হুমায়ুন কবির চৌধুরী, কেন্দ্রীয় সদস্য ও গোলাপগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক মুজিবুর রহমান মুজিব, সদস্য সচিব এস এ মালেক, কোম্পানীগঞ্জ উপজেলা জাপার আহ্বায়ক সফর মিয়া, গোয়াইনঘাট উপজেলা জাপার আহ্বায়ক জামাল আহমদ, যুগ্ন আহ্বায়ক হাফিজ উদ্দিন ভূইয়া ও আতিকুর রহমান, বিশ্বনাথ উপজেলা জাপার আহ্বায়ক সুফি আহমদ, ওসমানীনগর উপজেলা জাপার আহ্বায়ক সুফি মাহমুদ, সদস্য সচিব উসমান আলী সিকদার, বালাগঞ্জ উপজেলা জাপার সাবেক আহ্বায়ক আব্দুর রহিম, বিয়ানীবাজার উপজেলা জাপা নেতা আবু বক্কর পাখি, সদর উপজেলা জাপার সদস্য সচিব সাজ্জাদুর রহমান, কানাইঘাট উপজেলা যুব সংহতির আহ্বায়ক আলমাছ উদ্দিন, গোলাপগঞ্জ পৌর শাখার সদস্য সচিব আং রউফ, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুব সংহতির আহ্বায়ক মোহাম্মদ আলী কানু, জকিগঞ্জ উপজেলা যুবসংহতির আহ্বায়ক আলী হোসেন, গোয়াইনঘাট জাপা নেতা সোলেমান আহমদ,  জাপা নেতা আফিজুর রহমান, মফিজ মিয়া, আনোয়ার হোসেন, ইন্তাজ আলী, সুলেমান রাজা প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ