রবিবার, মে ৩, ২০ ২৬
ফারুক আহমেদ,ধর্মপাশা ::
২৯ অক্টোবর ২০ ২২
৩:০ ৬ পূর্বাহ্ণ

ধর্মপাশায় জয়শ্রী ও পাইকুরাটি ইউনিয়ন যুবদলের একাংশের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় জয়শ্রী ও পাইকুরাটি ইউনিয়ন যুবদলের একাংশের উদ্যোগে যুবদলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

এ উপলক্ষে, শুক্রবার (২৮অক্টোবর) সকাল ১০টার দিকে জয়শ্রী ইউনিয়ন যুবদলের একাংশের উদ্যোগে জয়শ্রী বাজারে এক আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন জয়শ্রী ইউনিয়ন যুবদলের সহ সভাপতি মোখলেছ, সাইকুল ইসলাম, তানভীর আহমেদ, জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক টিটু মিয়া, যুবদল নেতা সেলিম, বকুল, শামসুল হক, আমির হোসেন।

অপর দিকে দুপুর ২টার দিকে পাইকুরাটি ইউনিয়ন যুব দলের একাংশের উদ্যোগে পাইকুরাটি বাজারে এক আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, পাইকুরাটি ইউনিয়ন যুব দলের সহ-সভাপতি শরিফুল ইসলাম, বাবুল মিয়া, কোষাধক্ষ্য জুলহাস, যুবদল নেতা সবুজ মিয়া, নয়ন মিয়া, জহিরুল ইসলাম হিরা ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ