শুক্রবার, মে ১, ২০ ২৬
ডেস্ক নিউজ ::
২৮ মার্চ ২০ ২১
৭:৩১ অপরাহ্ণ

হরতালের প্রতিবাদে মাঠে সিলেট মহানগর যুবলীগ

হেফাজতে ইসলামের ডাকে হরতালের প্রতিবাদে সকাল থেকে মাঠে রয়েছে সিলেট মহানগর যুবলীগ। মহানগর যুবলীগ সভাপতি আলম খান মুক্তির নেতৃত্বে বিক্ষোভ মিছিলও করছে যুবলীগের নেতাকর্মীরা। দুপুরে হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল শেষে চৌহাট্টা পয়েন্টে এক প্রতিবাদ সভায় সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেন, যে কোন ধরনের অরাজকতা প্রতিহিত করতে এবং জনগণের জানমালের নিরাপত্তা দিতে মাঠে রয়েছে মহানগর যুবলীগ।

তিনি বলেন, দেশের অগ্রগতিকে বাঁধাগ্রস্ত করার জন্য নানা ষড়যন্ত্র শুরু করেছে জামাত-বিএনপি। এই দেশকে ধ্বংস করার করা হচ্ছে পাঁয়তারা। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে চালানো হচ্ছে তান্ডব। এরই অংশ হিসেবে তারা হরতালের ডাক দিয়েছে। জনগণ আজকের এই হরতালকে প্রত্যাখান করেছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও বিপ্লবী সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় সিলেট মহানগর যুবলীগ রাজপথে আছে এবং থাকবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ