৮:৫৮ অপরাহ্ণ
শহীদ জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে মধুশহীদ এলাকায় এমদাদ চৌধুরীর শীতবস্ত্র বিতরণ
বিএনপির প্রতিষ্ঠাতা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।
তিনি গতকাল নগরীর ১১নং ওয়ার্ডের মধুশহীদ এলাকায় অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। ১১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আলাউদ্দিন বাদশার সভাপতিত্বে ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শেখ কবির আহমদের পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্টানে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মুর্শেদ আহমদ মুকুল, প্রচার সম্পাদক শামীম মজুমদার, যুববিষয়ক সম্পাদক মির্জা বেলায়েত আহমদ লিটন, সমবায় সম্পাদক মামুনুর রহমান মামুন, শিশু বিষয়ক সম্পাদক আব্দুল হাকিম, সহ-সাংগঠনিক সম্পাদক খছরুজ্জামান খছরু, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এম মখলিছ খান, ১১নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ তায়েফ, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মির্জা স¤্রাট, ৩নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক লাহিন আহমদ ও ১১নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমদ প্রমূখ।