বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০ ২৬
শাবিপ্রবি প্রতিনিধি::
৬ জুলাই ২০ ২৪
৭:২৪ অপরাহ্ণ

কোটাপ্রথা বাতিলের দাবিতে শাবিপ্রবি শিক্ষার্থীদের সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ

২০১৮ সালের পরিপত্র বহালের দাবিতে আজও বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযু্ক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করেন। ফলে দেড় ঘন্টা যান চলাচল বাঁধাগ্রস্থ হয়।

শনিবার (৬ জুলাই) পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিকাল তিনটা থেকে গোলচত্বরে একে একে জমায়েত হতে থাকে সারারণ শিক্ষার্থীরা। পরবর্তীতে জমায়েত বিক্ষোভ মিছিলে রুপ নেয়।

বিক্ষোভকারীরা কিলোরোড হয়ে শাবিপ্রবির প্রধান ফটকের সামনে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে অবস্থান নেয়। আন্দোলনরত শিক্ষার্থীরা নিজেদের প্রস্তাবিত ৪ দফা দাবি তুলে ধরেন।

দাবি সমূহ হলো- ২০১৮ সালে ঘোষিত সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখতে হবে, পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকুরিতে (সকল গ্রেডে) অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দিতে হবে এবং কোটাকে ন্যূনতম পর্যায়ে নিয়ে আসতে হবে, অনগ্রসর জনগোষ্ঠীর জন্য যৌক্তিক মাত্রায় কোটা রাখতে হবে, সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দিতে হবে, দূর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

তুমুল বৃষ্টির মধ্যেও আন্দোলন চালিয়ে যান শিক্ষার্থীরা এবং তাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ