১:২০ অপরাহ্ণ
সভাপতি ফখরুল ইসলাম , সাধারণ সম্পাদক আব্দুস সামাদ
তালামীযে ইসলামিয়া ময়মনসিংহ মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ময়মনসিংহ মহানগর শাখার ২০২৫-২০২৬ সেশনের কাউন্সিল ও অভিষেক সম্পন্ন হয়েছে। ২০ জুন, ২০২৫ ঈসায়ী, শুক্রবার, সকাল ১১ ঘটিকায়, ময়মনসিংহ নগরীর স্থানীয় একটি কনফারেন্স হলে কাউন্সিল ও নবনির্বাচিত দায়িত্বশীলদের অভিষেক সম্পন্ন হয়।
এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ও নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথবাক্য পাঠ করান সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি কবির আহমদ। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মারুফ আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় অর্থ সম্পাদক কুতুব আল ফরহাদ, অফিস সম্পাদক মুহাম্মদ জিল্লুর রহমান, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হুসাইন আহমদ, সাবেক কেন্দ্রীয় সদস্য আব্দুল আউয়াল।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে ফখরুল ইসলাম-কে সভাপতি, আব্দুস সামাদ-কে সাধারণ সম্পাদক ও মোহাম্মদ আমিন-কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১৯ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলবৃন্দ হলেন- সহ সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, আসওয়াদ হোসেন রাসেল, সহ সাংগঠনিক সম্পাদক শাহিন আলম, প্রচার সম্পাদক তরিকুল ইসলাম, সহ প্রচার সম্পাদক আবু মুসা, অর্থ সম্পাদক সুলাইমান কবির, অফিস সম্পাদক খায়রুল আমিন, প্রশিক্ষণ সম্পাদক খায়রুল ইসলাম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ফাহাদ আহমদ, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ফয়সাল আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. শহীদুল্লাহ, সদস্য- রেজাউল কবির, সিরাজুল ইসলাম, এনামুল ইসলাম, ওমর ফারুক, জাকির হোসেন।